সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরতের হাওয়া গায়ে লাগতেই বাঙালির যাযাবর মনটা ফুরফুরে হয়ে ওঠে৷ থিমে ভরা পুজোর মধ্যেই বেড়ানোর প্ল্যান-প্রোগ্রামও সারা হয়ে যায়৷ সমুদ্র-জঙ্গল-পাহাড়, কোনওটাই বাদ পড়ে না ভ্রমণরসিক বাঙালির তালিকা থেকে৷ ইদানীং এই তালিকায় উপরের সারিতে উঠে এসেছে সিকিমের শান্ত পাহাড়ি এলাকা আরিতর৷

কী দেখবেন –
- আরিতরের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার শান্ত-সুন্দর লেক৷ লেকের আকৃতি অনেকটা পায়ের বুটের মতো৷ সেই কারণেই এর নাম ‘লামপোখরি’৷
- নিবিড় অরণ্যে ঘেরা ‘লামপোখরি’র চারপাশ৷ লেকের জলে প্যাডেল বোটের ব্যবস্থা রয়েছে৷
- পাশেই রয়েছে সুন্দর ক্যাফেটেরিয়া৷ যেখানে বসে ঘণ্টার পর ঘণ্টা প্রকৃতিকে উপভোগ করেন পর্যটকরা৷
- কাছেই আরিতর মনেস্ট্রি৷ শান্তির এই আশ্রয়ে সময় ভালই কাটবে৷ দেখতে পাবেন পৌরাণিক পান্ডুলিপি, বৌদ্ধ ভাস্কর্য৷
- পাশেই রয়েছে বিখ্যাত ‘আরি-বাংলা’৷ ব্রিটিশ আমলে তৈরি এই বাংলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছে সিকিম প্রশাসন৷

কীভাবে যাবেন –
আরিতর যাওয়ার সেরা উপায় বাগডোগরা বিমানবন্দর৷ সেখান থেকে গাড়ি ভাড়া করে ৪-৫ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই পাহাড়ি গ্রামে৷ যাওয়া যায় নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করেও৷
কোথায় থাকবেন –
থাকার জন্য হোটেল কিংবা রিসর্টের অভাব হবে না আরিতরে৷ তবে ১২০ বছরের পুরনো আরি-বাংলোতে থাকার সুযোগ পেলে না ছাড়াই ভাল৷

সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের