সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও এক ভোরবেলায় যদি পাহাড়ের কোলে ঘুম ভাঙে তবে কার না ভাল লাগে? বিশেষ করে ‘ট্রাভেল’ শব্দটির অর্থ যখন নতুন প্রজন্মের কাছে দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে৷ যখন গোছানো পরিপাটি ঘুরতে যাওয়ার থেকে হঠাৎ করে এক পাহাড়যাপন কিংবা ট্রেকিং মন টানে পর্যটকদের, তখন ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা অবশ্যই হতে পারে দক্ষিণ ভারতের মূল্যায়নগিরি পর্বত৷

কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত এই মূল্যায়নগিরি পাহাড় কর্ণাটকের সর্বোচ্চ স্থান৷ বাবাবুদান পর্বতমালার অংশ এই মূল্যায়নগিরি যেন প্রাকৃতিক সৌন্দর্যের আঁতুরঘর৷ পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্য, হিম শীতল আবহাওয়া, পাহাড় চূড়ায় শিব মন্দির এবং আদর্শ ট্রেকিং, সব মিলিয়ে জমে উঠতে পারে মূল্যায়নগিরি ভ্রমণ৷ ভ্রমণপ্রিয়রা নিজেদের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, ভোরবেলা ট্রেক করে এই পাহাড়ের চূড়ায় পৌঁছনোর অভিজ্ঞতা নাকি স্বর্গীয়৷ সকাল সাতটার মধ্যে সেই স্থানে পৌঁছলে নাকি নিজেকে এক অদ্ভুত সুন্দর সকাল উপহার দেওয়া সম্ভব৷

শীতকালের শুরুতে এই জায়গা ঘুরতে যাওয়ার জন্য একদম আদর্শ৷ বছরের অন্যান্য সময়ও এই পাহাড়ের সান্নিধ্যে বেশ কিছুটা সময় কাটিয়ে আসাই যায়, তবে শীতের শুরুতে পাহাড়ের মাধুর্য অন্য মাত্রা পায়৷
কী ভাবে পৌঁছবেন?
চিকমাগালুরে কোনও রেল স্টেশন নেই৷ তাই এখানে পৌঁছতে গেলে যদি ট্রেন সফরকে সঙ্গী করেন, তবে বিরুর, কাদুর প্রভৃতি রেল স্টেশনগুলিতে নেমে, পরবর্তী সফরে যেতে হবে৷
ট্রেনে না হলেও সড়কপথে খুব সহজেই পৌঁছনো যায় চিকমাগালুরে৷ চিকমাগালুর থেকে বাসে করে মূল্যায়নগিরি পাহাড়ের চূড়ায় পৌঁছনোরও ব্যবস্থা রয়েছে৷
সর্বশেষ খবর
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়
-
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সময়সূচি প্রকাশ, কবে থেকে শুরু?
-
‘অযোধ্যার দিকে কুনজর নয়’, রাম মন্দিরে দানের টাকা চুরি প্রসঙ্গে বিরোধীদের তোপ যোগীর
-
গারদে গোটা ‘সিং ব্রাদার্স’! ভোট পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেপ্তার বারাবনির ‘ত্রাস’ অসিত সিং
-
বাড়ি ভাঙার বর্জ্য থেকে তৈরি হবে ইট! পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন ‘প্রযুক্তিই হাতিয়ার’