সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈতরণি মাঝে চাঁদের আস্তানা সেখানে৷ লোকালয়ে ভিড় থেকে একটু তফাতে প্রকৃতির এই আশ্রয় আরও প্রশ্রয় দেয় অচেনা মনটাকে৷ খুলে দেয় অনাবিল আনন্দের দ্বার৷ পুরীর বদলে এবারে ছুটিতে আপনারও অস্থায়ী আস্তানা হতে পারে ওড়িশার চাঁদবালি৷
Advertisement

Advertisement
কী দেখবেন –
Advertisement
- পাহাড়-নদীর সহাবস্থানে চাঁদবালির শান্ত পরিবেশ ধুয়ে মুছে দেবে আপনার সমস্ত পাওয়া-না পাওয়াগুলিকে৷
- প্রকৃতিকারের নিখুঁত তুলির টান বৈতরণি নদী৷ যা গিয়ে মিশেছে ব্রাহ্মণি নদীতে৷
- এক সময় প্রখ্যাত বন্দর ছিল চাঁদবালি৷ আজও খুঁজলে দেখা পাবেন ব্রিটিশ আমলের নোঙর, কামানের৷
- তবে চাঁদবালির সবচেয়ে বড় আকর্ষণ ভিতরকণিকা বন্যপ্রাণী সংরক্ষণ৷ এটিই ভারতে একমাত্র সংরক্ষিত এলাকা যেখানে নোনাজলের কুমীর সংরক্ষণ করা হয়৷
- কাছেই নির্জন গহরিমাথা সৈকত৷ যেখানে দেখা মেলে বিরল অলিভ রিডলে কচ্ছপদের৷
- আর হ্যাঁ ভিতরকণিকা নদীর ম্যানগ্রোভ দেখে আসতে ভুলবেন না৷

কীভাবে যাবেন –
চাঁদবালির কাছে কোনও রেলওয়ে স্টেশন নেই৷ যেতে হলে নামতে হবে ভদ্রক অথবা কটক রেল স্টেশনে৷ সেখান থেকে গাড়িতে করে চাঁদবালি ১০৭ কিলোমিটার৷
চাইলে বিমানপথেও যেতে যেতে পারেন৷ সেখান থেকে চাঁদবালি ১২৫ কিলোমিটার৷

কোথায় থাকবেন –
টুরিজম ডিপার্টমেন্টেরই ভাল থাকার জায়গা রয়েছে৷ এসি, নন-এসি ঘরও রয়েছে৷ খাবার সম্পূর্ণ ভারতীয়৷ কলকাতা থেকেই বুকিং করতে পারবেন স্বীকৃত ট্রাভেল এজেন্টের মাধ্যমে৷

সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের