সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি হচ্ছে বটে৷ কিন্তু বাঙালির জীবনে শরতের হিমেল পরশ লেগেই গিয়েছে৷ কেনাকাটার ফাঁকেই অনেকেরই হয়ে গিয়েছে বেড়াতে যাওয়ার প্ল্যানও৷ অবশ্য এমন মানুষও রয়েছেন, ব্যতিক্রমের খোঁজে যাঁরা এখনও ছুটি কাটানোর স্থান ঠিক করে উঠতে পারেননি৷ আপনিও যদি এই তালিকায় থাকেন, তাহলে একটু সাহায্য আমরা করতেই পারি৷ দিতে পারি স্কন্দগিরির মেঘমুলুকের ঠিকানা৷

কী দেখবেন –
বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতির এই রম্যরচনা৷শহরের হইচই থেকে বাঁচতে মাটি থেকে ১৩৫০ ফুট উপরের এই ঠিকানায় বারবার ছুটে আসেন পর্যটকরা৷
সাধারণত রাত দুটোয় শুরু হয় স্কন্দগিরি ট্রেকিং৷ জ্যোৎস্না রাতে পাহাড়ের চূড়োয় স্বাগত জানাবে ঢেউ খেলানো মেঘের দল৷ সূর্যের প্রথম আলোয় আরও মোহময়ী হয়ে ওঠে সেই রূপের আগুন৷
নন্দী পর্বতের এই প্রাচীন অংশে এখনও টিপু সুলতানের দূর্গের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়৷
কীভাবে যাবেন –
বেঙ্গালুরু-হায়দরাবাদ জাতীয় সড়ক দিয়ে গাড়ি করে কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছনো যায় স্কন্দগিরিতে৷ সাধারণত বাইকে করেই ট্রেকিংয়ে যান পর্যটকরা৷
কোথায় থাকবেন –
বেশিরভাগ মানুষই ট্রেকিংয়ে যান স্কন্দগিরিতে৷ তাই আশেপাশে থাকার তেমন ব্যবস্থা নেই৷ তবে খাওয়া-দাওয়ার জন্য ছোটখাটো হোটেল রয়েছে৷

সর্বশেষ খবর
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?