সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই উইকএন্ডটাও চলে গেল জীবনের ইতিহাসের খাতায়৷ অথচ কোথাও যাওয়া হয়ে উঠল না৷ আবার শুরু কাজে ভরা সপ্তাহ৷ প্রতিবারই মনে হয় কোথাও একটা যাই৷ কিন্তু, সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না আপনার৷ কাছে পিঠে দিঘা, শান্তিনিকেতন তো অনেক হয়েছে৷ এবারে যেন অন্য কিছু চাইছে মন৷
আপনার মনের খাতিরেই পুরুলিয়ার মাটিতে রয়েছে ইতিহাসের এই জীবন্ত নিদর্শন৷ দেউলঘাটার কংসাবতী নদীর তীরে আজও পাল ও সেন যুগের ঐতিহ্য বহন করে রয়েছে ১৫টি ঐতিহাসিক মন্দির৷

কী দেখবেন –
- ১৫টি মন্দিরের প্রত্যেকটিতে রয়েছে ইতিহাসের এক নতুন কাহিনি৷ যা আপনাকে স্মৃতি সরণিতে নিয়ে যেতে বাধ্য৷
- ভগ্নপ্রায় হলেও প্রত্যেকটি মন্দিরের দেওয়ালে রয়েছে সে যুগের ইতিকথা৷
- মন্দির দেখা শেষ হলে পুরুলিয়ার বিস্তীর্ণ সবুজ প্রান্তর অপেক্ষা করে থাকবে শুধু আপনার জন্য৷
- ছোট ছোট পাহাড়গুলিতে উঠে পড়লে কোনও বিশাল শৃঙ্গ জয়ের থেকে কম আনন্দ পাবেন না৷

কীভাবে যাবেন –
পুরুলিয়া সদর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত দেউলঘাটা৷ কাছের স্টেশন জয়পুর৷ কলকাতা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস ও আদ্রা প্যাসেঞ্জার ট্রেন ধরতে হবে৷ চার ঘণ্টা সময় লাগবে পৌঁছতে৷ সড়ক পথে গাড়ি বুক করে যেতে চাইলে তাতে ছয় ঘণ্টা সময় লাগবে৷
কোথায় থাকবেন –
সেরকমভাবে এখনও কোনও ঠিকঠাক থাকার জায়গা তৈরি হয়নি দেউলঘাটায়৷ তবে, পুরুলিয়া শহরে আপনি ভাল হোটেল পেয়ে যাবেন৷ দিনের শুরুতে গাড়ি বুক করে দেউলঘাটায় রওনা দিলেই হবে৷ আর হ্যাঁ, খাবার ও পানীয় জল অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন৷
সর্বশেষ খবর
-
‘নাটক বন্ধ হোক’, কমিশনে ‘ভোটচুরি’ বিতর্কে টিএন সেশন তুলে কংগ্রেসকে পালটা বিজেপির
-
আগামী ৬ মাসে সুপার এল নিনো কাড়বে সাড়ে ৪ লক্ষ প্রাণ! রিপোর্ট ঘিরে আতঙ্ক
-
সলমনের রোষানলে খতম কেরিয়ার! ‘অভিশপ্ত’ ঐশ্বর্য অধ্যায় ভুলে প্রথমবার ভাইজানের পাশে বিবেক ওবেরয়
-
আয়ুষ্মানের কিনে দেওয়া রাইফেলে সাফল্য, এশীয় মঞ্চে সোনাজয়ী মেঘনার নেপথ্য কারিগর অভিনেতাই?
-
বিরাটই প্রেরণা রুপোর ছেলের, কুস্তির আখড়া থেকে শুটিংয়ে গিয়ে জোড়া রুপো হিমাংশুর