রঞ্জন মহাপাত্র, কাঁথি: আরও নির্ঝঞ্ঝাট ও আনন্দময় হয়ে উঠল দিঘা যাত্রা। রাজ্যের পরিবহণ দপ্তরের উদ্যোগে আজ থেকে চালু হল বিদ্যুৎচালিত বাস বা ই-বাস। সোমবার সকালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘা ডিপোয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আজ থেকে ৫টি ই-বাস দিঘা, এগরা, কাঁথিতে চলবে। মন্দারমণি, তাজপুর, শংকরপুর, তালসারি এলাকাতেও চলবে ই-বাস। ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ১৫ টাকা, যা সাধারণের নাগালের মধ্যেই। ফলে যে কেউ এই ই-বাসের সুবিধা নিতে পারবেন।
পরিবেশকে দূষণমুক্ত রাখতে ই-বাস বা বিদ্যুৎচালিত বাস পথে নামানোর পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। পরিবহণের দপ্তরের তরফে এই কাজে বেশ উদ্যোগ নেওয়া হয়। সেইমতো রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থলগুলিতে আপাতত ই-বাস চালানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ একাধিক জায়গায় শুরু হয়েছে এই পরিষেবা। ব্যাটারিচালিত, শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলি সাধারণত ৩২ আসনের। যেমন মসৃণ গতি, তেমনই দূষণহীন সম্পূর্ণ পরিষেবা।
[ আরও পড়ুন: ‘সিএবি এবং এনআরসি একই মুদ্রার এপিঠ-ওপিঠ’, খড়গপুরের সভায় মন্তব্য মমতার ]
ই-বাস একবার চার্জ করে নিলে দিনভর সেই শক্তিতেই চলতে থাকে। আরামদায়ক যাত্রা, তুলনায় ভাড়াও সাধারণের আয়ত্ত্বের মধ্যেই। তাই আজ থেকে দিঘা-সহ আশেপাশের পর্যটনস্থলগুলিতে যাতায়াত আরও বেশি মসৃণ হল বলে মনে করছেন পরিবহণ কর্তারা। আপাতত ৫ টি বাস দিয়ে পরিষেবা চালু করলেও, জনগণের সাড়া দেখে পরবর্তী সময়ে পর্যাপ্ত ই-বাস নামানো হবে বলেও সূত্রের খবর। আপাতত এই বাস চালিয়ে পরিবহণ দপ্তরের আয় কতটা বাড়ে, সেটাই দেখে নিতে চাইছে পরিবহণ দপ্তর। সঠিক পরিকল্পনামাফিক ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জায়গাতেও ই-বাস নামানো হতে পারে। দূষণমুক্ত পরিবেশ রেখেও যাতায়াত ব্যবস্থায় গতি অআনতে ই-বাসের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, তা মানছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক – সকলে। নতুন বাস দেখে তাঁরাও খুশি।
[ আরও পড়ুন: পর্যটকদের সুবিধার্থে নয়া উদ্যোগ, মুকুটমণিপুরে হোম-স্টে’র পরিকল্পনা বাঁকুড়া প্রশাসনের়]
সর্বশেষ খবর
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়
-
‘এত চুরি করেছেন, চোর শুনতেই হবে!’ মমতার হেনস্তাকে ‘জনরোষ’ বললেন মুখ্যমন্ত্রী