সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একঘেয়ে জীবন যখন মানে না আর মন৷ তখনই বাঙালি খোঁজে নির্জনতার শান্তি৷ ব্যস্ত শহরকে পিছনে ফেলে ছোটে পাহাড়ের নেশায়৷ বাঙালির এই চাহিদা পূরণের আদর্শ ঠিকানা সিকিপ৷ সিকিমের দক্ষিণে এই ছোট্ট পাহাড়ি গ্রাম আপনার অশান্ত মনকে দেবে ক্ষণিকের শান্তির ঠাঁই৷
Advertisement

Advertisement
কী দেখবেন –
Advertisement
- গ্রামের পাশেই একেবেঁকে চলেছে খরস্রোতা রংগিত নদী৷ রয়েছে ‘রিভার রাফ্টিং’-এর ব্যবস্থা৷
- অলস সময় কাটাতে চাইলে ‘রাফ্টিং’ বাদ দিয়ে ক্যাম্প খাটিয়ে পাহাড়ি নদীতে মাছ ধরার সাধপূরণ করতে পারেন৷
- চাইলে বেড়িয়ে আসতে পারেন কাছের টেমি টি গার্ডেনে৷
- জনপ্রিয় জোরেথাং-এর দূরত্বও সিকিপ থেকে এমন কিছু দূরে নয়৷
- আর রংগিত নদীর উপরে সুন্দর ব্রিজটি দেখতে ভুলবেন না৷
- চাইলে পাহাড়ি গ্রামটিও ঘুরে দেখে আসতে পারেন৷ ছোট-ছোট ঝরনা, বৌদ্ধ নিদর্শন, অর্কিডের সারি আপনার মনে ধরতে বাধ্য৷

কীভাবে যাবেন –
- গ্যাংটক থেকে সিকিপ যেতে ৫ ঘণ্টা সময় লাগে৷ সেখান থেকেই গাড়ি ভাড়া পাওয়া যায়৷
- দার্জিলিং কিংবা শিলিগুড়ি থেকে যেতে চাইলে জোরেথাং হয়ে ঘুরে যেতে হয়৷
কোথায় থাকবেন –
পর্যটকদের কাছে এখনও অনেকটাই অজানা সিকিমের দক্ষিণ প্রান্তের এই সৌন্দর্য৷ তাই সেভাবে হোটেল বা বাংলো গড়ে ওঠেনি৷ থাকতে হলে ক্যাম্প ও হোম স্টেই ভরসা৷

সর্বশেষ খবর
-
বিজেপির রক্তদান শিরিবে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ
-
অযোধ্যার লখনৌহাথা রাধাকৃষ্ণ মন্দিরে রয়েছেন সুভাষচন্দ্র! জানত গান্ধী পরিবারও?
-
‘চক্রান্ত’ করে এশিয়াডে কেড়ে নেওয়া হল শৈলীর সোনা! ক্রীড়া আদালতে যাচ্ছে ভারত
-
হাসিনার জন্মদিন পালনের ‘অপরাধ’, কেক কাটতেই ছুটে এল পুলিশ
-
ভোটের হারের নিরিখে ওয়ার্ড পুনর্বিন্যাস হতে পারে না! পুর কমিশনারকে চিঠি সিপিএমের