সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দেখিয়েছিল লন্ডন৷ তাই সাহস করে সেই পথে অগ্রসর হল অস্ট্রেলিয়ায়৷ মেলবোর্নে খুলল ক্যাঙারুর দেশের প্রথম নগ্ন রেস্তোরাঁ৷ নাম দেওয়া হয়েছে ‘দ্য নোবেল এক্সপেরিমেন্ট’৷
যৌনতাকে ছাপিয়ে খোলা মনে নগ্নতা স্বাগত জানাতেই এই উদ্যোগ নিয়েছেন অ্যান্টনি লেম্যান ও জো স্ট্যানলি৷ দুজনেই পেশায় রেডিও জকি৷ লন্ডনের বুনিয়াদি রেস্তোরাঁ থেকে অনুপ্রাণিত হয়ে চেয়েছিলেন অস্ট্রেলিয়াতেও সেলিব্রেট করা হোক আদিম মানব সভ্যতাকে৷
অবশ্য নগ্ন হওয়া না হওয়াটা এই রেস্তোরাঁয় নির্ভর করবে অতিথিদের উপরই৷ তাই প্রত্যেকের জন্য থাকছে একটি করে গাউন৷ যা তাঁরা ইচ্ছে করলে রাখতে পারেন শরীরে রাখতে, নাহলে মুক্ত হতে পারেন পোশাকের বন্ধন থেকে৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের