Vande Bharat

বন্দে ভারতে পোষ্যকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান? আগেভাগে জেনে নিন ‘পেট বক্স’ বুকিংয়ের পদ্ধতি

পেট বক্সের খরচ কেমন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৫:১৭

options
link
বন্দে ভারতে পোষ্যকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান? আগেভাগে জেনে নিন ‘পেট বক্স’ বুকিংয়ের পদ্ধতি

পোষ্যকে নিয়ে এখন ঘুরতে যান অনেকেই। ট্রেনে-বিমানে চারপেয়েদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সম্প্রতি চালু হয়েছে বন্দে ভারত স্লিপার। স্বাভাবিকভাবেই অনেকেই দ্রুত গন্তব্যে পৌঁছতে এই ট্রেনে যাত্রা করছেন। কিন্তু এখানে অনেকের মনেই প্রশ্ন, বন্দে ভারতে কী যাত্রা করা যাবে পোষ্যকে নিয়ে? উত্তর হল হ্যাঁ। বন্দে ভারতে পোষ্যদের জন্য রয়েছে পেট বক্স। কিন্তু এখানে প্রশ্ন হল, কীভাবে বুকিং করা যাবে? অনলাইনে নাকি অফলাইনে, করতে হবে বুকিং? চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই।

Advertisement

প্রথমেই জেনে রাখতে হবে, অনলাইনে পেট বক্স বুক করা যায় না। এর জন্য যাত্রীকে যেতে হবে যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে সেখানকার পার্সেল অথবা লাগেজ অফিসে। তবে এক্ষেত্রে যাত্রীর কাছে কিছু নথি থাকা বাধ্যতামূলক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১. কনফার্ম টিকিট থাকতে হবে। আরএসি বা ওয়েটিং লিস্টে নাম থাকলে পেট বক্স বুকিং করা যাবে না।
২. লাগবে পোষ্যের ফিটনেস সার্টিফিকেট। যা যাত্রা শুরু ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে ইস্যু করা হতে হবে।

Advertisement

খরচ কেমন?

পেট বক্সের চার্জ নির্ভর করে পোষ্যের ওজনের উপর। মূলত প্রতি কেজিতে ৩০ টাকা। অর্থাৎ আপনার পোষ্যের ওজন যদি হয় ১০ কেজি। তাহলে আপনাকে পেট বক্সের জন্য গুণতে হবে ৩০০ টাকা।

ট্রেনের কোথায় রাখা হবে আপনার পোষ্যকে?

প্যাসেঞ্জার কেবিনে পোষ্যদের নিয়ে ঢোকা যাবে না। ওদের জন্য একটি সুরক্ষিত খাঁচার ব্যবস্থা থাকছে ট্রেনে। চালকের কেবিনের কাছে থাকবে সেই খাঁচা। মাথায় রাখবেন, পেট বক্সের টাকা কিন্তু নন-রিফান্ডেবল। যদি ট্রেন বাতিল হয়ে যায়। তাহলেও আপনি পেট বক্সের টাকা ফেরত পাবেন না। তবে পোষ্যকে নিয়ে স্টেশনে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন আদৌ পেট বক্স ফাঁকা রয়েছে কি না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.