সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইট-কাঠ-পাথরের শহুরে রুক্ষতা থেকে অনেক দূরে শস্য-শ্যামল এই প্রকৃতিতীর্থ৷ চারদিকে সবুজ শালের সমারোহ৷ আর মাঝে কালো পাথরের বক্ষ ভেদ করে সাপের ফণার মতো ফুঁসছে জলরাশি৷ বর্ষায় এই রূপেই ধরা দেয় বেলপাহাড়ির ঘাগরা৷

কী দেখবেন –
- বর্ষাই আদর্শ সময় ঘাগরা জলপ্রপাতের সৌন্দর্যের সাক্ষী হওয়ার৷ কালো পাথরের মধ্যে দিয়ে প্রবাহিত বর্ষা পুষ্ট নদীর ঘোলা জলের খরস্রোতা রূপ যেন আরও চিত্তাকর্ষক হয়ে ওঠে৷
- পাশেই এলোমেলো ভাবে গড়ে ওঠা জঙ্গলে বাস আদিবাসীদের৷ পর্যটকদের মুক্ত মনে স্বাগত জানান মাটির কাছের মানুষ গুলো৷
- ঘাগরার এই জল স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র৷ পৌষ সংক্রান্তিতে আদিবাসী ও মাহাতো (কুর্মি) সম্প্রদায়ের লোকজন বাড়িতে টুসু পুজো করেন৷ পয়লা মাঘ হয় বিসর্জন৷ টুসু বিসর্জন উপলক্ষে মেলাও হয় এলাকায়৷
- ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এই এলাকা৷ ঘাগরা সংলগ্ন তারাফেনি অববাহিকা অঞ্চলে প্রাচীন জীবাশ্ম ও নব্য প্রস্তর যুগের অস্ত্রশস্ত্রের নিদর্শন মিলেছে৷
- তবে বর্তমানে শাল-পিয়ালের এই বনে ভাগ্য ভাল থাকলে হাতিদের দর্শন পেতে পারেন৷

কীভাবে যাবেন –
হাওড়া থেকে ঝাড়গ্রাম যেতে ট্রেনে সময় লাগে মাত্র তিন ঘণ্টা৷ সকাল ৬.৫৫ মিনিটে ছাড়ে ইস্পাত এক্সপ্রেস৷ ঝাড়গ্রাম থেকে ঘাগরার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার৷
বেলপাহাড়ি থেকেও গাড়ি ভাড়া করে ঘাগরা যাওয়া যায়৷

কোথায় থাকবেন –
থাকার ব্যবস্থা ঝাড়গ্রামেই পেয়ে যাবেন৷ ঝাড়গ্রাম পুরসভার বনানী অতিথি নিবাসটি বেশ ভাল থাকার জন্য৷ সেটি না পেলে আশেপাশে অনেক প্রাইভেট হোটেল কিংবা লজ পাওয়া যেতে পারে৷ যাওয়ার আগে ঝাড়গ্রাম পর্যটন অনুসন্ধান কেন্দ্রে ফোন করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের