সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেনা পথের পথিক অনেকেই হয়৷ তবে অচেনা পথে হাঁটার আনন্দই আলাদা৷ প্রকৃতির কোলে এমনই এক শান্ত-সুন্দর অচেনা গ্রাম দুয়ারসিনি৷ শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত কয়েকটা দিন কাটিয়ে আসতেই পারেন এই অচিন গাঁয়ে৷
Advertisement

Advertisement
কীভাবে যেতে হবে –
Advertisement
বর্ধমান থেকে ১৩ কিলোমিটার দূরে এবং পুরুলিয়া থেকে ৬৫ কিলোমিটার দূরে এই আদিবাসী গ্রাম৷ সবচেয়ে কাছে দুটি স্টেশন ঘাটশিলা এবং পুরুলিয়া স্টেশন৷ সেখান থেকে প্রাইভেট গাড়ির ব্যবস্থা৷
কী দেখবেন –
- পর্যটকদের নজরে এখনও পড়েনি প্রকৃতির এই অপরূপ সৃষ্টি৷ কিন্তু, অচেনার খোঁজে যারা বের হন তাঁদের সাদরে অভ্যর্থনা জানান আদিবাসীরা৷
- দিগন্ত বিস্তৃত শাল-পিয়াল-শিমুলের বনে হারিয়ে যেতে চাইবে আপনার মন৷
- সুন্দর সাতগুরঙ্গ নদীর বয়ে যাওয়া জল প্রাণে এনে দেবে প্রকৃতির অনাবিল আনন্দ৷
- রাতের বেলা মাদলের নেশায় নেচে উঠবে মন৷
এইভাবেই প্রকৃতির কোল থেকে ফের সতেজতার মন্ত্র নিয়ে ফিরে আসবেন নতুন কিছু করার তাগিদ নিয়ে৷

সর্বশেষ খবর
-
নীরজের অভাব উধাও! জ্যাভলিনে এশিয়াডে জোড়া পদক, নজরকাড়া সাফল্য অ্যাথলেটিক্সে
-
জিনপিংকে কি বিশ্বাস করবেন ট্রাম্প? ‘দেওয়া-নেওয়ার’ খেলায় কার ঘরে কত লাভ, নজর দিল্লিরও
-
শালবনিতে হুকিংয়ের তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মা ও ২ হস্তী শাবকের! গ্রেপ্তার অভিযুক্ত কৃষক
-
মাঠে ঢুকে বাবরের সঙ্গে সেলফি, দর্শক উন্মাদনায় কোহলির মতো! ব্যাটিং ব্যর্থতায় সেই ‘ঘণ্টে কা কিং’
-
২ মাসের অন্তঃসত্ত্বাকে ভুল ইনজেকশন! বধূ অসুস্থ হতেই থানায় পরিবার, তারপর….