দেশের হয়ে ব্যাটে রান নেই। ভেবেছিলেন, ঘরোয়া ক্রিকেটে রানের দেখা পাবেন। কিন্তু কোথায় কী? বাবর আজম (Babar Azam) আর রান, দু’টো শব্দ দুই মেরুতে দৌড়চ্ছে। অ্যাবটাবাদে প্রেসিডেন্স কাপে দুই ইনিংসেই চরম ব্যর্থ পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক। আর আনকোরা পেসারের বলে যেরকমভাবে আউট হলেন, তা দেখে হাসির রোল নেটপাড়ায়। কেউ বা খোঁচা দিচ্ছেন, ‘ঘণ্টার কিং।’
টেস্টে শেষ সেঞ্চুরি এসেছে চার বছর আগে। আর ওয়ানডেতে বছর খানেক আগে। পাক টেস্ট দলের অবস্থাও ভালো নয়। কিছুটা চাপের মুখেই ৭ বছর পর ঘরোয়া লাল বলের ক্রিকেটে ফিরেছেন বাবর আজম। অ্যাবটাবাদে তাঁকে দেখতে স্টেডিয়ামে হাজার-হাজার পাক ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলেন। অনেকে তো সেলফি-অটোগ্রাফের জন্য মাঠে ঢুকে পড়লেন। এমনকী একসময় শিলাবৃষ্টি হলেও দর্শকদের উৎসাহে খামতি ছিল না। কিন্তু তাঁদের হতাশ করলেন বাবর।
আরও পড়ুন:
Lucky fans got the moment of a lifetime with Babar Azam at Abbottabad Stadium! ❤️👑🏏 pic.twitter.com/eV7Cat0I8R
— Ahtasham Riaz (@ahtashamriaz22) September 26, 2026
ওয়েল ও গ্যাস ডেভলপমেন্ট দলের হয়ে মাঠে নামেন তিনি। প্রথম ইনিংসে আনকোরা পাক পেসার আরশাদ ইকবালের বাউন্সার বুঝতেই পারেননি। পুল করতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে বসেন। দ্বিতীয় ইনিংসেও অবস্থার উন্নতি হয়নি। ফাহিম আশরাফের বলে এলবিডব্লু হন বাবর। স্কোরবোর্ডে তখন তাঁর রান মাত্র ৪। যা দেখে হাসির রোল নেটদুনিয়ায়। অনেকেই সমালোচনা করছেন, বাবরের টেকনিকে উন্নতি হয়নি। তাছাড়া অনেকের বক্তব্য, পাক অধিনায়ককে যেন জোর করে ঘরোয়া ক্রিকেটে ফেরানো হয়েছে।
Babar Azam is GONE! 🔥
7 years of waiting to play First Class cricket again… and he’s out for just 12 runs off 20 balls! 😭
Arshad Iqbal is ON FIRE!🔥 pic.twitter.com/hECRwFiBG7
— Humais khan (@Humireacts) September 26, 2026
ফলে ফের সেই পুরনো মিম ভাইরাল, ‘ঘণ্টে কা কিং’। আসলে বিরাট কোহলির সঙ্গে তুলনায় বারবার ব্যর্থ হওয়ায় এই মিম শুরু হয়। যেখানে কোহলি সেঞ্চুরি হাঁকাচ্ছেন। সেখানে বাবর ঘরোয়া ক্রিকেটে গিয়ে ব্যর্থ হন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব