সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলতে গেলে ছোট্ট জায়গা৷ কিন্তু দেখলে প্রাণ জুড়িয়ে যাবে৷ বিশেষ করে প্রকৃতির প্রতি যদি আপনার একটু বিশেষ দুর্বলতা থাকে৷ পাহাড়ের দর্প চূর্ণ করে এখানে যে বয়ে গিয়েছে স্রোতস্বিনী! হিমাচলের সেই সৌন্দর্যের নাম তীর্থন উপত্যকা৷
Advertisement

Advertisement
কী দেখবেন –
Advertisement
- চারদিকে সুবিস্তৃত হিমালয়ের অংশ৷ মাঝখান দিয়ে বয়ে গিয়েছে তীর্থন নদী৷ নদীর নামেই নামাঙ্কিত উপত্যকা৷
- শীতকালে বরফের চাদরে ঢাকা থাকে গোটা উপত্যকা৷ বসন্তের মেজাজ হরিদ্রাভ৷
- উপত্যকার নদীর ট্রাউট মাছ পর্যটকদের কাছে বড় আকর্ষণ৷ এর টানেই সময়ের সঙ্গে সঙ্গে এলাকায় বাড়ছে বিদেশি পর্যটকদের সংখ্যা৷
- কাছেই রয়েছে সেরলোস্কর লেক৷ রয়েছে দুটি জলপ্রপাতও৷
- ট্রেকিং ও রক ক্লাইম্বিংয়ের সুবিধা পাওয়া যায় এখানে৷

কীভাবে যাবেন –
- কুলু থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত তীর্থন উপত্যকা৷ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে হিমাচল প্রদেশ সরকারি পরিবহণের বাস চলাচল করে৷ চাইলে গাড়ি ভাড়া করেও যাওয়া যেতে পারে৷
- ট্রেনে গেলে নামতে পারেন কালকা, চণ্ডীগড় অথবা জলন্ধর রেল স্টেশনে৷

কোথায় থাকবেন –
প্রকৃতির মাঝে থাকতে গেলে একটু বিলাসিতা ত্যাগ করতে হবে৷ তেমন কোনও হোটেল বা কটেজ নেই৷ হোম-স্টের ব্যবস্থা করতে পারেন কিংবা ক্যাম্প খাটিয়েও থাকতে পারেন৷

সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের