সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেরোর খাতায় পড়ে থাক হিসেব যতো, মন চলুক মনের মতো৷ আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি৷ প্রকৃতি সেজেছে অপরূপ সাজে৷ পড়ে থাক সব হাতের কাজ৷ লালমাটির অজানা পথে হারিয়ে যাওয়ার এই তো সময়৷ হারিয়ে যেতে চাওয়া যাযাবর মনের আদর্শ ঠিকানা রামপুরহাটের টুম্বোনি৷
Advertisement

Advertisement
কী দেখবেন –
Advertisement
- বৃষ্টিভেজা লাল মাটির সোঁদা গন্ধ স্বাগত জানাবে প্রকৃতির কোলে৷
- উচ্ছ্বল যৌবনের মতো বর্ষার জলে টইটম্বুর ব্রাহ্মণী নদীর রূপ ভাষায় অবর্ণনীয়৷
- পাশেই পাতালপাহাড়ি গ্রাম৷ সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মিশে যেতে পারেন কালীপাহাড়ের জঙ্গলে৷
- হাতে সময় থাকলে দেখতে পারেন ঐতিহাসিক মলুটি গ্রাম৷ চতুর্দশ শতকের মল্লহাটি আজ হয়েছে মলুটি৷ শক্তিসাধকদের তন্ত্রভূমি দুমকার গুপ্তকাশী মলুটি গ্রাম। বাঙালি প্রধান মলুটিতে ৮-১০ ঘর ওঁরাও-এর বাস৷

কীভাবে যাবেন –
হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস কিংবা শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস নয়তো রামপুরহাট প্যাসেঞ্জার, যেই ট্রেনেই যান নামতে হবে রামপুরহাট স্টেশনে৷ সেখান থেকে দুমকার দিকে ১০ কিলোমিটার পথ টুম্বোনি৷

কোথায় থাকবেন –
প্রকৃতির মাঝে গেলে থাকার সেরা ঠিকানা দুই বেডরুমের ফরেস্ট বাংলোই৷ খাওয়া-দাওয়ার ব্যবস্থা সেখানেই হয়ে যাবে৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের