সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাটিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা চূড়ান্ত৷ কিন্তু ফোনে একাধিক সিম থাকলেও, একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ম্যানেজ করা সম্ভব হয় না৷ অথচ আলাদা নম্বরের ভিত্তিতে আলাদা অ্যাকাউন্টের চাহিদা বেশ অনেকদিন থেকেই শোনা যাচ্ছে৷ ভিডিওকনের নয়া ফোনে সে সমস্যা মিটতে চলেছে৷ Q1V500K মডেলটিতে থাকছে এই সুবিধা৷
সম্প্রতি সংস্থার সাইটে এই ফোনের কথা জানানো হয়েছে৷ বিশেষ এই সুবিধা ছাড়া সেলফিপ্রেমীদের জন্যও এই ফোন লোভনীয়৷ কেননা ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে এই মডেলটিতে৷ এছাড়া থাকছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও৷ একনজরে ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল-
ডিসপ্লে-৫ ইঞ্চি
স্টোরেজ-১৬ জিবি
ব়্যাম- ২ জিবি
ওএস- অ্যান্ড্রয়েড ৫.০.২
প্রযুক্তিবাজারে ধারণা, জিওমি নোট ৩’র সঙ্গে প্রতিযোগিতার খাতিরেই বাজারে এই মডেল আনছে ভিডিওকন৷ অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি মডেলটির তুরুপের তাস এই ডুয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট৷ নয়া এই ফিচারে বিজনেস অ্যাকাউন্ট ও ব্যক্তিগত অ্যাকাউন্টকে আলাদা করতে পারবেন ব্যবহারকারীরা৷ সংস্থার ওয়েবসাইটে অবশ্য এখনও ফোনটির দাম ঘোষণা করা হয়নি৷ তবে মনে করা হচ্ছে সাধ্যের মধ্যেই আসবে ফোনটি৷
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর