কতটা স্বাস্থ্যকর এই সপ্তাহ, কী বলছে রাশিফল?

জেনে নিন এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী রয়েছে...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯, ১১:০৫

options
link
কতটা স্বাস্থ্যকর এই সপ্তাহ, কী বলছে রাশিফল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশিরভাগ রাশিরই এই সপ্তাহে স্বাস্থ্য নিয়ে সমস্যার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক সম্পর্কে সচেতন থাকুন।

Advertisement
 
এরিস
aries1

এই সপ্তাহে ঘরোয়া বিষয়গুলির দিকে নজর দিন। সময় না দেওয়ার জন্য পরিবারের কাছে অভিযোগ শুনতে হতে পারে। তাদের সময় দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সপ্তাহটি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার সময়। তবে মঙ্গলবার সাবধান থাকুন। গুরুত্বপূর্ণ আর্থিক এবং কর্ম সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
টরাস 
taurus

বিবাহিতদের ক্ষেত্রে এই সপ্তাহটি কঠিন। অংশীদারের সঙ্গে সমস্যা হতে পারে। এই সপ্তাহের মঙ্গলবার আপনার জন্য শুভ নয়। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। সাবধান থাকুন।

Advertisement
 
 
জেমিনি

jeminiঅর্থের জন্য আপনার কাছে প্রস্তাব আসতে পারে। এসব থেকে বিরত থাকুন। চাকরিজীবীদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা হতে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান। সময়ে কাজ শেষ করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহটি ভাল যাবে। আর্থিক লেনদেন বা আইনি বিষয় নিয়ে সাবধান থাকুন।

 

 
 
ক্যান্সার
cancerআর্থিক সিদ্ধান্ত গ্রহণের সময় সাবধানতা অবলম্বন করুন। নাহলে আপনাকে পরে অনুতাপ করতে হবে। পারিবারিক সমস্যা হতে পারে। শান্তভাবে এর সমাধান করুন। ব্যবসা সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
 
লিও

leoসাংসারিক বিষয়গুলির প্রতি মনোযোগ দিন। লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। অন্যদের মতামত ও পরামর্শ গ্রহণ করুন। সপ্তাহের শেষে সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।

 
 
 
 
ভার্গো

virgoসপ্তাহ শুরুর দিকে আর্থিক সমস্যা হতে পারে। পেশাগত দিক থেকেও সমস্যা আসতে পারে। মেজাজ হারাতে পারেন। তাই কোনও কথা বলার বা কাজ করার আগে দু’বার চিন্তা করুন। ধ্যান করুন। এতে আপনার স্নায়ু ও মন শান্ত থাকবে।

 
 
লিব্রা

libraচাকরিজীবীদের পাশাপাশি ব্যবসায়ীরাও এই সপ্তাহে উপকৃত হবেন। ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের দিকে নজর দিন। আজ বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে সপ্তাহটি ভাল কাটবে। স্বাস্থ্য নিয়ে সচেতন হন।

 
 
স্করপিও

scorpioএই সপ্তাহে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীরা কাজ করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এই সপ্তাহে নতুন কোনও কাজ শুরু করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসারিত করতে এবং লক্ষ্য অর্জনের জন্য আরও চেষ্টা করতে পারেন। ঝুঁকি নেবেন না। স্বাস্থ্যের দিকে নজর দিন।

 
স্যাজিটারিয়াস

saggetarius

এই সপ্তাহে আপনার কপালে কষ্টভোগ রয়েছে। কাজের উপর মনোযোগ দিন। এতে সমস্যার সমাধান হবে। রাগ সামলে রাখুন। পরিবারের সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে বৈবাহিক জীবনেও।

 
 
 
ক্যাপ্রিকর্ন

capricornঅংশীদারের সঙ্গে সমস্যার সম্ভাবনা রয়েছে। পরিবারিক অশান্তিরও যোগ রয়েছে। নতুন সুযোগ পেতে পারেন। তবে  সতর্ক থাকুন। ভাল সুযোগ হারানোর সম্ভাবনাও রয়েছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে আর্থিক সংকট হতে পারে।

 
 
অ্যাকোয়ারিয়াস

aquariusব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে। যত তাড়াতাড়ি আপনি এই সমস্যা সমাধান করতে পারেন, আপনার পক্ষেই ভাল। মেজাজ শান্ত রাখুন। টাকা মেপে খরচ করুন। কেনা, বেচা ও বিনিয়োগের সময় সাবধানতা অবলম্বন করুন। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা নেই।

 
 
পাইসেস

piscesআর্থিক বিষয়গুলি নিয়ে সচেতন থাকুন। পরিবারের জন্য খরচ হতে পারে। এর জন্য সঞ্চয়ে সমস্যা হতে পারে। যথেষ্ট নগদ হাত রাখুন। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সতর্ক হোন। পরিশ্রম করুন। নাহলে কার্যক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.