সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা হ্যান্ডসেট প্রস্তুতকারক সংস্থা শাওমি তাদের রেডমি সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে তৈরি৷ চলতি মাসের ২৭ জুলাই সর্বসমক্ষে আসতে পারে নতুন রেডমি স্মার্টফোন৷
শোনা যাচ্ছে, নতুন রেডমি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে৷ ফোনের পিছন দিকে থাকতে পারে দুটি ক্যামেরা৷ অবশ্য এই প্রযুক্তি যে একেবারে নতুন, এমনটা নয়৷ এলজি জি ৫ মডেলেও একই সুবিধা মেলে৷ এলজি-র ফোনে ১৬ ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে৷
(WhatsApp নিয়ে এক ডজন অজানা অথচ মজাদার তথ্য!)
ইন্টারনেটে ‘লিক’ হওয়া একটি ছবি যদি বিশ্বাস করা যায়, তাহলে নয়া রেডমি ফোনে ‘ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার’ থাকছে না৷ যদিও রেডমি নোট ৩ মডেলে স্মার্টফোনের পিছন দিকে কিন্তু ‘ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার’ রয়েছে৷ জানা যাচ্ছে, মেটাল বডির নয়া রেডমি নোট ৪-এ স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসরের সঙ্গে থাকবে ৩ জিবি র্যাম৷ ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি৷

নতুন মডেলটি ফোর-জি সাপোর্টেড হবে সে বিষয়ে কোনও সন্দেহ না থাকলেও দাম-সহ বিস্তারিত বিবরণ জানা যায়নি৷ এখন অপেক্ষা ২৭ জুলাইয়ের৷ কারণ, ওইদিন বেজিংয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নয়া মডেলটি লঞ্চ করা হবে৷
(অবিশ্বাস্য দামে 4G স্মার্টফোন ও অানলিমিটেড ডেটার কম্বো!)
সর্বশেষ খবর
-
ওয়ানডেতে দ্রুততম ১৫০০০ রান, শচীনের কৃতিত্ব ছুঁয়ে নয়া নজির ‘কিং’ কোহলির
-
ঔরঙ্গজেবের আমলে শুরু, ৩৩৪ বছর আগে পানাগড়ে দুর্গার কাঠামো দেখে রাস্তা ছাড়েন স্বয়ং রাজা!
-
খড়গপুরের কাছে রেললাইন থেকে ছিটকে গেল মালগাড়ির বগি, ব্যাহত ট্রেন চলাচল
-
মহাষ্টমীতে মা দুর্গা নিজের হাতে ভোগ রাঁধেন! প্রাচীন এই সিদ্ধপীঠের কথা জানেন?
-
এক বছরে ২৩ শতাংশ মূল্যবৃদ্ধি! ১ অক্টোবর থেকে আরও দামি এসি, টিভি, ফ্রিজের মতো বৈদ্যুতিন পণ্য