সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯০ দশকের বিখ্যাত হিন্দি সিনেমা রোজা (Roja) প্রায় সব গানই গুলিই জনপ্রিয় হয়েছিল। তবে তার মধ্যে থেকে সেরা গানের কথা জানতে চাইলে অনেকেই দিল হ্যা ছোটি সি, ছোটি সি আশা গানটির কথা উল্লেখ করেন। গত তিন দশক ধরে অনেককেই বিভিন্ন সময় গুনগুন করে গাইতে শোনা গিয়েছে এই গান। কিন্তু, বাবার সঙ্গে স্টেজে উঠে তিন বছরের একরত্তি মেয়ের গানের ভিডিও যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাতে হতবাক সবাই। পাশাপাশি ওই শিশুকন্যার গলা শুনে তাঁকে মা সরস্বতীর অংশ বলেও উল্লেখ করেছেন কেউ কেউ।
My 3+ year daughter and her father performing together for the first time. Please bless her 🙏#DilHainChotaSa @arrahman @anandmahindra @hvgoenka @SrBachchan @narendramodi @akshaykumar @mangeshkarlata @shreyaghoshal @Singer_kaushiki @ShekharRavjiani pic.twitter.com/ZfvtingtTD
Advertisement— Megha Agarwal (@Meghmadhav21) February 4, 2020
Advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি পোস্ট করেছেন ওই শিশুকন্যার মা মেঘা আগরওয়াল। তাতে তিনি লিখেছেন, আমার তিন বছরের মেয়ে আর তার বাবা এই প্রথম একসঙ্গে অনুষ্ঠান করছে। দয়া করে তাকে আর্শীবাদ করুন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাবার হাত ধরে স্টেজে উঠেছে তিন বছরের ওই ছোট্ট মেয়েটি। এরপর তার বাবা রোজা সিনেমার ছোটি সি আশা গানটি গাইতে শুরু করেন। কিন্তু, সেসময় তাঁর গান থামিয়ে দিয়ে নিজে একা গান গাইবার ইচ্ছা প্রকাশ করে ওই শিশুকন্যা। আর তার বাবা একটু সরে যেতে একা একা গানও আরম্ভ করে সে। একুট পরে ফের তাকে বাবার হাত ধরে নাচতে দেখা যায় স্টেজের উপরে।
[আরও পড়ুন: শিলিগুড়ি থেকে কানাডা পাড়ি, অভিভাবকের ছোঁয়া পেতে চলেছে অনাথ ‘লিও’ ]
ভিডিওটি পোস্ট হওয়ার পরে এখনও পর্যন্ত ২ লক্ষের বেশি মানুষ সেটি দেখেও ফেলেছেন। রিটুইট হয়েছে ৩ হাজার বার আর পছন্দ করেছেন ১৬ হাজার মানুষ। মন্তব্য করতে গিয়ে একরত্তি ওই মেয়েটিকে মা সরস্বতী বলেও উল্লেখ করেছেন অনেকে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, নিজেদের চোখের সামনে একটি তারকার জন্ম দেখলাম।
[আরও পড়ুন: দেড় বছরে বিজেপির হাতছাড়া ছয় রাজ্য, কারণ জানতে অন্তর্তদন্তের দাবি দলের অন্দরেই ]
সর্বশেষ খবর
-
বিপর্যয়ের আতঙ্ক! পুজোর পর্যটনে উত্তরকে টেক্কা দক্ষিবঙ্গের, জঙ্গলমহলও ‘হাউসফুল’
-
নন্দীগ্রাম ভোটে কংগ্রেসকে সমর্থন ‘সর্বহারা’ মমতার, জল্পনা উসকে বললেন, ‘সিস্টার পার্টি’
-
বিশ্বকর্মা পুজোর জন্য মেলেনি অ্যাম্বুল্যান্স! ভাড়া গাড়িতেই সন্তান প্রসব, উত্তেজনা পানাগড়ে
-
এআই দিয়ে তৈরি বিজ্ঞাপনে ভুয়ো তথ্য! নকল লটারি চক্রের পর্দা ফাঁস ডানকুনিতে, গ্রেপ্তার বিহারের ৫
-
বৃহন্নলার ছদ্মবেশে গা ঢাকা! ডিটেনশন ক্যাম্পে রেখে পুরুলিয়ায় ধৃত ৪ বাংলাদেশিকে জেরা