নিরাপত্তা কে না চান! একটা সুন্দর-নিরাপদ ভবিষ্যতের জন্য ছুটে চলেন সকলে। আগামিকাল যেন কষ্ট করতে না হয় এই কথা ভেবে সঞ্চয় করেন। ঠিক তেমনটাই করেছিলেন চিনের (Chiana) এক মহিলা। কিন্তু ৭৫ বছরে এসে বাড়ি বিক্রি করে পাওয়া টাকা-সহ সারাজীবনের সঞ্চয়ের ৪ কোটির বেশি টাকা পার্লারেই উড়িয়ে দিলেন তিনি। যা প্রকাশ্যে আসতেই হতবাক সকলে। অধিকাংশেরই প্রশ্ন, ‘এমনটাও করতে পারে কেউ?’
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার নাম ইউ। বর্তমানে তাঁর বয়স ৭৫ বছর। জানা গিয়েছে, তার সারাজীবনের সঞ্চয় শেষ করে ফেলেছেন পার্লারে। বৃদ্ধার মেয়ে সহযোগিতা চেয়ে বিষয়টা প্রকাশ্যে আনেন। নিশ্চয়ই ভাবছেন কীভাবে এত টাকা খরচ করলেন বৃদ্ধা? চেহারা আকর্ষণীয় রাখতে ইউ বেশ কিছু চিকিৎসা করান। তার মধ্যে ছিল ত্বক টানটান করা, থ্রেড লিফট, মেরিডিয়ান ম্যাসাজ, ভ্রু ও ঠোঁটে ট্যাটু-সহ আরও অনেক কিছু। ঠোঁটে ট্যাটু করাতে বৃদ্ধার খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লক্ষ টাকা। নথি বলছে সব ট্রিটমেন্টের জন্যই বৃদ্ধার থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, নথিপত্র বলছে ইউ কিছু চিকিৎসা বারবার করিয়েছিলেন যা ঘনঘন করার প্রয়োজনই পড়ে না।
জানা গিয়েছে, রূপচর্চার পিছনে পয়সা খরচ করতে এক পর্যায়ে ইউর আর বাড়ি ভাড়া নেওয়ার মতো অর্থও ছিল না। ততদিনে তিনি গয়নাও বেচে ফেলেছিলেন। যদিও তখনও সুন্দর হওয়ার বাসনা তার মেটেনি। এক পর্যায়ে পার্লারের কর্মীরা তাঁকে একি মেডিক্যাল বিউটি ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন। যার খরচ প্রায় ৪২ লক্ষ টাকা। তিনি গিয়েওছিলেন কিন্তু যে চিকিৎসার জন্য ব্যয় করেছিলেন তা পাননি। যদিও পরবর্তীতে ইউয়ের জমা দেওয়া অগ্রিম অর্থের একাংশ ফেরত দেয় সংস্থা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তা আলোচনার বিষয়বস্তূ হয়ে উঠেছে। অনেকেরই প্রশ্ন, একজন কীভাবে তাঁর সারা জীবনের সঞ্চয়ের একটি বড় অংশ সৌন্দর্যচর্চার পেছনে ব্যয় করতে পারেন? এই মানসিকতা উদ্বেগেরও জন্ম দিয়েছে।
সর্বশেষ খবর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?