সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির উঠোনে লেজ দুলিয়ে ঘুরছে বিরাট চেহারার সিংহ (Lion)! আপনিও সেখানে দাঁড়িয়ে। মৃত্যু ভয়ে আঁতকে উঠলেন আর ভেঙে গেল ঘুম। ঘাম ছেড়ে নিশ্চিত হলেন, পৈতৃক প্রাণটা বাঁচল এবারের মতো। এমন দুঃস্বপ্নের অভিজ্ঞতা অনেকের আছে। কিন্তু তা যদি বাস্তবেই ঘটে! বাড়িতে নয়, অফিসে। কাজের ফাঁকে ঘাড় ঘুরিয়ে দেখলেন কেশর দোলাচ্ছে পশুরাজ। সম্প্রতি এমন হাড়হিম করা ঘটনাই ঘটেছে গুজরাটের (Gujarat) আমরেলি জেলায়। ভাইরাল হয়েছে অফিসে সিংহের ঘুরে বেড়ানোর চমকে দেওয়া দৃশ্য।
ঘটনাটি আমরেলি জেলার রাজুলা এলাকার। শুক্রবার একটি বেসরকারি অফিসে আচমকা ঢুকে পড়ে পশুরাজ। রাতে নয়, কর্মব্যস্ত দিনের বেলায়। এতটাই নিঃশব্দে সিঁড়ি বেয়ে অফিসের ভিতরে ঢুকে আসে সিংহটি যে কর্মীরা টেরও পাননি। আচমকা চাক্ষুষ করে জ্ঞান হারানোর জোগাড় হয় তাঁদের। হুলুস্থুল পড়ে যায় গোটা অফিসে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সিংহটি অফিসের হলঘরে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
[আরও পড়ুন: বিয়েতে এমন ‘রিটার্ন গিফট’! অতিথিদের ‘সোনার’ উপহার দম্পতির]
সর্বশেষ খবর
-
নমাজের অছিলায় পিছন থেকে পরপর মার, ককপিটে কীভাবে জঙ্গি হামলা? নেতানিয়াহুকে জানালেন স্মিত
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ
-
মহালয়ার আগেই বর্ষার বিদায়ঘণ্টা! পুজো বৃষ্টিহীন? কী জানাল হাওয়া অফিস
-
ছুরির কোপেও অটল! ইজরায়েলের স্বাধীনতা দিবসে ‘বীর’ পাইলট মচ্ছর-মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর