সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে বা অন্য কোনও আনন্দানুষ্ঠানে উপহার দিলে ‘রিটার্ন গিফট’ তথা ফিরতি উপহার দেওয়াল চল অনেক দিন ধরেই রয়েছে। কিন্তু তা বলে এমন রিটার্ন গিফট? তিনশো অভ্যাগতর কাছে যা ছিল রীতিমতো চমক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই অভিনব উপহারের খবর।
কী ছিল সেই উপহার? সেই উপহার হল গোল্ড ইটিএফ। সত্য়িই তা ‘সোনার উপহার’। কী এই গোল্ড ইটিএফ? ইটিএফ হল এক মিউচুয়াল ফান্ড যার পুরো নাম ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড’। এখানে বিনিয়োগ করা টাকা খাটানো হয় সোনায় (Gold)। সোনার দামের ওঠাপড়ার সঙ্গে সঙ্গে এর দরও বাড়াকমা করে। ডি-ম্যাট অ্যাকাউন্ট লাগে গোল্ড ইটিএফ কিনতে। এক ইউনিট ইটিএফ ২৪ ক্যারেট সোনার সমতুল্য।
[আরও পড়ুন: ‘ছিঃ! এত পচা লোকজন তৃণমূল করে! কে ঢোকাল দলে?’, কুন্তল ইস্যুতে প্রশ্ন মদনের]
গত শুক্রবার বেঙ্গালুরুর (Bengaluru) রাজাজিনগরের শেরটন গ্র্যান্ড হোটেলে বসেছিল বিয়ের আসর। সেখানেই তাঁরা অতিথি অভ্যাগতদের হাতে তুলে দেন ওই উপহার। নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করলেই ক্লেম করা যাবে নিজের উপহার। আর সেই উপহারের মূল্য? তিন থেকে পাঁচ হাজারের মধ্যে। নবদম্পতি জানাচ্ছে, প্রথমে এমন পরিকল্পনার কথায় অনেকেই হেসেছিলেন। বিশেষ করে পরিবারের বর্ষীয়ান সদস্যরা। কিন্তু পরে উপহার পেয়ে সকলেই আপ্লুত।
[আরও পড়ুন: ‘ইংরেজি জানি না স্যর’, শুনেই ক্ষুব্ধ বিচারপতি শিক্ষককে বললেন, ‘গেট আউট’]
সর্বশেষ খবর
-
‘খাঁড়া হাতে বিপত্তারিণী..’, স্বরূপ গ্রেপ্তার হতেই ফুরফুরে মেজাজে অনির্বাণ! ভাইরাল অভিনেতার মজার মিমও
-
‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?
-
হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার