সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মত্ত অবস্থায় নগ্ন হয়ে থাইল্যান্ডের এক মঠে তাণ্ডব চালালেন বাংলাদেশের এক মহিলা। বৌদ্ধ মঠে ওই মহিলার এহেন কাণ্ডে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পরদক্ষেপের দাবি উঠেছে সমাজের সব স্তর থেকেই।
[আরও পড়ুন: কোন মেয়েকে দেওয়া হয়েছে করোনা ভ্যাকসিন, ধোঁয়াশা বজায় রাখলেন পুতিন]
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং মাই এলাকার একটি বৌদ্ধ মঠে এই ঘটনাটি ঘটেছে। থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় দিকবিদিক জ্ঞান হারিয়ে বৌদ্ধদের ধর্মস্থানটির গেটে দাঁড়িয়ে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় অত্যন্ত কুরুচিকর ভাষায় চিৎকার করছিলেন ফারাহ হক নামের ওই তরুণী। মঠের আবাসিক ও স্থানীয়রা তাঁকে সেখান থেকে চলে যেতে বললে তাঁদেরও গালিগালাজ শুরু করেন ফারাহ। এরপরই খবর যায় পুলিশ। তারপর ঘটনাস্থল থেকে বাংলাদেশি নাগরিক ওই মহিলাকে আটক করে স্থানীয় সুয়ান প্রুং মানসিক রোগীদের হাসপাতালে ভরতি করে।
জানা গিয়েছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই এমন আচরণ করছিলেন ওই বাংলাদেশি পর্যটক। নেশার ঘোরেই নিজের শরীরের সব পোশাক খুলে বৌদ্ধ মঠে এমন আচরণ। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের সামনেই তীব্র চিৎকার করে তিনি স্লোগান দেন ও তারস্বরে চিৎকার শুরু করেন। অনেকেরই অভিযোগ, বৌদ্ধ মঠে গিয়ে তিনি নিজের ধর্মীয় স্লোগানও দিতে শুরু করেন। তাঁকে হাসপাতালে ভরতির পর তাঁর মানসিক অবস্থা পরীক্ষাও করা হয়। উল্লেখ্য, এর আগেও ফারাহকে রাতে মদ্যপ অবস্থায় ওই অঞ্চলে অনেকে ঘোরাফেরা করতে দেখেছেন বলে অভিযোগ।
প্রসঙ্গত ধর্মীয় স্থানে এহেন আচরণ নতুন কিছু নয়। এর আগে এক দম্পতি মিশরের গাজায় অবস্থিত খুফুর পিরামিডের উপরে উঠে পড়েন। ২০১৮ সালের এক রাতে পিরামিডের উপরেই পোশাক খুলে নগ্ন হয়ে যান সেই মহিলা। কিছুক্ষণের মধ্যে পুরুষটি তাঁর সঙ্গে মেতে ওঠেন অবাধ যৌনতায়। সেই ঘটনাতেও নিন্দার ঝড় উঠেছিল বিশ্বজুড়ে।
[আরও পড়ুন: ‘সবার জন্য টিকা তৈরিতে প্রয়োজন বহু অর্থ, জোগাড় হয়নি তার ১০ শতাংশও’, চিন্তায় WHO]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার