সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি, শাসক-বিরোধী কোন্দল আজীবন থাকবে। তবে ফ্রির বিরিয়ানি তো আর রোজ রোজ মিলবে না। ফলে রাজনৈতিক সভায় ভাষণ শোনার লোক না থাকলেও, ফ্রির বিরিয়ানির খবর খেতে কার্যত হামলে পড়ল জনতা। চলল লুঠ। গোটা ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মটন বিরিয়ানি সামাল দিলে নাজেহাল অবস্থা হল স্বেচ্ছাসেবকদের। ততক্ষণে মাথায় উঠেছে জনসভা।
মঙ্গলবার বিহারের কিষানগঞ্জে ছিল জনসূরজ পার্টির জনসভা। যেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন দলের প্রতিষ্ঠাতা খোদ প্রশান্ত কিশোর। তবে সভা চলাকালীন খুব একটা ভিড় দেখা যায়নি সেখানে। কার্যত ফাঁকা মাঠে কোনওমতে জনসভা শেষ করেন জনসূরজ পার্টির নেতৃত্বরা। এর ঠিক পরই দেখা যায় ভিন্ন ছবি, সভাস্থল থেকে কিছুটা দূরে খাবারের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। কাতারে কাতারে মানুষ বিরিয়ানি খেতে উপস্থিত হন সেখানে। খাবার বিলি করতে কার্যত হিমশিম খেতে কর্মীদের। মুহূর্তে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি।
মটন বিরিয়ানি খেতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় সেখানে। পাঁচিলের উপর উঠে পড়েন এলাকাবাসীরা। শুরু হয় মারামাতি-হাতাহাতি। ঠাসাঠাসি ভিড়ে মুহূর্তে বেলাগাম হয়ে ওঠে পরিস্থিতি। ভিড় সামাল দিতে গেটে তালা দেওয়া হলে পাঁচিল টপকে সেখানে ঢুকে পড়েন মানুষজন। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিরিয়ানি বিলির জায়গায় বিরাট ভিড় জমেছে। বহু লোকজন দাঁড়িয়ে রয়েছেন পাঁচিলের উপর। কেউ কেউ পাঁচিল টপকে ওপারে গিয়ে বিরিয়ানি নিয়ে আসছেন।
উল্লেখ্য, চলতি বছরের শেষে বিহারে রয়েছে বিধানসভা নির্বাচনে। এবারের নির্বাচনে বিহারে নতুন রাজনৈতিক দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টি। প্রশান্ত কিশোরের এই রাজনৈতিক দল বিহারের শাসকদল জেডিইউ, বিজেপির পাশাপাশি আরজেডিরও মাথা ব্যাথার কারণ। রাজ্যজুড়ে জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছে তারা। এবার সেখানে দেখা গেল এই দৃশ্য।
সর্বশেষ খবর
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের দাবি শোভনদেবের, স্পিকারকে ‘সুপ্রিম’ ডেডলাইন
-
প্রশ্নের মুখে SIR, স্থগিতাদেশ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি প্রাক্তন নৌসেনা প্রধান-সহ ২০০০ জনের
-
জেড প্লাসের বদলে শুধুই হাউস গার্ড! নিরাপত্তা প্রত্যাহারের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক
-
ভিনিদের আগেই শহরে আসছেন নিরাপত্তারক্ষীরা, ব্রাজিল ম্যাচের দায়িত্বে বিশ্বকাপের রেফারি
-
পুরুলিয়াতে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম, শিল্পতালুক রঘুনাথপুরে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের