বট ও পাকুড় গাছের বিয়ে! তা নিয়ে রীতিমতো উৎসবে মাতলেন ডুয়ার্সের ধূপগুড়ির বারোঘড়িয়ার প্রধানপাড়ার বাসিন্দারা। বিয়ে শেষে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলেন আশপাশের সাত গ্রামের মানুষ।
আরও পড়ুন:

ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়ায় রয়েছে দীর্ঘদিনের দুটি বট ও পাকুড় গাছ। পাশাপাশি বেড়ে ওঠা দুই গাছকে শিব ও পার্বতী রূপে বিয়ের চিন্তাভাবনা করেন স্থানীয়রা। যেমন ভাবা তেমন কাজ। তড়িঘড়ি আয়োজনও সেরে ফেলেন গ্রামবাসীরা। রীতিমতো নিয়ম মেনে বিয়ের আয়োজন করা হয়। পুরোহিত থেকে ব্যান্ডপার্টি, সবই ছিল সেই বিয়েতে। সব মিলিয়ে বিয়ে শেষে শুক্রবার রাতে হাজারের বেশি আমন্ত্রিতের পাত পাড়ে গ্রামে। মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ, চাটনি, দই, মিষ্টি। নিজেরাই চাঁদা তুলে খরচ করেন প্রধানপাড়া গ্রামের বাসিন্দারা।
দীনবন্ধু রায় নামে এক গ্রামবাসী বলেন, “বহু বছর আগে এই দুটি গাছ রোপণ করা হয়েছিল। বড়রা বলতেন, বট ও পাকুড় পাশাপাশি থাকলে তাদের বিয়ে দেওয়া উচিত। সেই প্রথা মেনেই আমরা এই আয়োজন করেছি।” আমন্ত্রিতদের কথায়, “পুরো অনুষ্ঠানটা দেখে মনে হয়েছে সত্যিকারের বিয়ে হচ্ছে। শাস্ত্র মেনে সব রীতি পালিত হয়েছে।”
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!