Great Britain

OMG! পুরুষাঙ্গে আটকে আংটি, অস্ত্রোপচার করতে ডাকা হল দমকল!

এই ঘটনা হার মানাল সিনেমার চিত্রনাট্যকেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২১, ১৬:৪৯

options
link
OMG! পুরুষাঙ্গে আটকে আংটি, অস্ত্রোপচার করতে ডাকা হল দমকল!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও বড় ধরনের আগুন লাগার ক্ষেত্রেই সাধারণত ডাক পড়ে দমকল কর্মীদের। কিন্তু হাসপাতালে অস্ত্রোপচারের সময় ডাকা হল দমকলের কর্মীদের! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সম্প্রতি ব্রিটেনে (Great Britain) ঘটেছে এমনই ঘটনা। যেখানে অপারেশনের জন্য ডাকা দমকল কর্মীদের।

Advertisement

কিন্তু কেন ডাকতে হল দমকল কর্মীদের? জানা গিয়েছে, সম্প্রতি এক যুবক আজব অসুস্থতা নিয়ে ভরতি হন Huddersfield Royal Infirmary হাসপাতালে। দেখা যায়, তাঁর পুরুষাঙ্গে আটকে রয়েছে ধাতুর আংটি। কিছুতেই তা বের করা সম্ভব হচ্ছিল না। এরপরই ওয়েস্ট ইয়র্কশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের অন্তর্গত টেকনিক্যাল রেসকিউ সার্ভিসের আধিকারিকদের সাহায্য চান চিকিৎসকরা। তাঁরাই এসে যন্ত্র দিয়ে ওই আংটিটি কেটে বের করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Viral Video: দু’মুখো সাপের দুই মুখে জোড়া শিকার! দৃশ্য দেখে শিহরিত নেটিজেনরা]

এই প্রসঙ্গে হাসপাতালের প্রাক্তন এক আধিকারিক জানান, “আমি জানি না ওই যুবক কেন এমন কাজ করলেন, তবে আমার যেটুকু মনে হয় পুরুষাঙ্গের দৃঢ়তা ধরে রাখতেই ওই কাণ্ড ঘটিয়েছে যুবকটি। এই ঘটনা খুবই বেদনাদায়ক। তবে এই আংটিটি দ্রুত বের না করতে পারলে, ওই যুবকের পুরুষাঙ্গে গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা ছিল। এই ধরনের কাজ কখনওই ধাতব আংটি দিয়ে করা উচিত নয়। প্রয়োজনে রবারের জিনিস ব্যবহার করা উচিত।” জানা গিয়েছে, ওই যুবককে গত ২২ জুলাই হাসপাতালে ভরতি করা হয়েছিল। তবে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। তবে এই ঘটনা সামনে আসায় অনেকেই অবাক হয়েছেন। কেন এমন ওই কাণ্ড ঘটাল যুবক, সেই প্রশ্নও অনেকে তুলেছেন। তবে এই প্রথম নয়, এর আগে হংকংয়ের ৩৪ বছর বয়সি এক যুবকের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। তাঁর জেনিটালসে আটকে গিয়েছিল ধাতব নাট। হিরে কাটার যন্ত্র দিয়ে সেটি কাটা হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ভরা বাজারে পেয়ারা বিক্রি করলেন মুর্শিদাবাদের ASP! দোকানিকে না চিনে কিনলেন অনেকেই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.