সুমন করাতি, হুগলি: পাঁঠার জন্মদিন পালন! বেলুনে সাজানো হল বাড়ি, হইহই করে কাটা হল কেক। পাত পেড়ে খেলেন হ্যাঁ, এমনই ঘটনার সাক্ষী হলেন হুগলি চুঁচুড়ার বুনোকালিতলার বাসিন্দারা।
হুগলির চুঁচুড়ার বাসিন্দা বাবলু ওঁরাও। হুগলির চুঁচুড়ার বালিপুকুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, গতবছর ২ জানুয়ারি ওই পাঁঠাটি আচমকাই বাবলুর বাড়িতে হাজির হয়। ওই যুবক তাকে নিজের কাছেই রেখে দেয়। নাম দেন রাজা। সন্তান স্নেহেই তাকে পালনও করছেন। সম্প্রতি যুবকের বন্ধুরা ভাবেন, পোষ্য সারমেয়র যদি জন্মদিন পালন করা যায়, তাহলে পাঁঠার কেন হবে না? যেমন ভাবা তেমন কাজ। শুরু হয় তোড়জোড়।
বেলুন ও আলো দিয়ে সাজানো হয় বাড়ি। রাজাকে পরানো হয় নতুন পোশাক। কাটা হয় কেক। দেড়শো অতিথি পাত পেড়ে খান ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ও মিষ্টি। রাজার জন্মদিনে চুটিয়ে আনন্দ করলেন সকলে। কথায় আছে, টাকা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন নয়। বাবলু এবং তাঁর বন্ধুরা প্রায় সকলেই দিনমজুর। স্রেফ আনন্দ করতেই এরকম পরিকল্পনা অবাক করেছে সকলকে।
সর্বশেষ খবর
-
কপালের চন্দন পরিষ্কার থেকে হাতে আলতো চুমু, ‘দেশু ৭’-এর প্রচারে শুভশ্রীর প্রতি যত্নশীল দেব!
-
‘হনুমান চালিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের
-
এনসিপিআইতে ভাঙন? জ্ঞানেশকে ভারতরত্ন ইস্যুতে ভিন্ন সুর সাংসদের গলায়
-
‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি