সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য একটা দেশলাই বাক্স৷ কিন্তু যে গল্প তার ছোট্ট শরীরে লেখা থাকে, তা মোটেও সামান্য নয়৷ বরং ধারাবাহিকতা মেনে সাজালেই যেন মেলে সময়ের ধারাবিবরণী৷ মুক্তিযুদ্ধের ইতিহাসও যেমন ধরা থাকে তার ছোট্ট পরিসরে, তেমনই তা ধরে রাখে সুরাইয়ার অপরূপ সৌন্দর্যের রূপকথাও৷ দেশলাই বাক্সের প্রদর্শনীতে তাই প্রতিবার ফিরে ফিরে আসে সময়ের হারানো সুর৷
দেশলাইয়ের বাক্স কিন্তু বিজ্ঞাপনের জায়গা নয়৷ তবু দেশের সংষ্কৃতির বিজ্ঞাপন বা মুখপত্র যেন হয়ে আছে এই ছোট্ট বাক্স৷ দশকের পর দশক সময় বদলের ইতিবৃত্ত ছাপা হয়েছে প্রতিটি বাক্সের দেওয়ালে৷ সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সময়ের বিভিন্ন ছাপ দেখা যায় এই দেশলাই বাক্সের অঙ্কণে৷ গৌতম হেমাডে নামের জনৈক দিল্লিবাসীর সংগ্রহে আছে প্রায় ২৫,০০০ দেশলাই বাক্স৷ সম্প্রতি তাঁর সংগ্রহ নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে খোজ মিলল সম্র্রাট শাহজাহনের ছবি আঁকা দেশলাই বাক্সও৷ তখনকার বম্বের ‘এ ই ম্যাচেসওয়ালা’ নামে এক সংস্থা বের করেছিল এই ছবিওয়ালা দেশলাই৷

স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ দ্রব্য বর্জনের হিড়িক অক্সিজেন দেয় ভারতীয় দেশলাই শিল্পকেও৷ সেই সময়কার বিভিন্ন দেশলাই বাক্সে তাই ছিল স্বদেশী নেতাদের ছবি৷ টুকরো ঘটনার ছবিতে ধরে রাখা হয়েছে সেই সময়ের সংগ্রামকে৷

দৈনন্দিন ব্যবহারের এই বাক্সটি যেন দৃষ্টিনন্দন হয় সেদিকেও লক্ষ রাখতেন শিল্পীরা৷ তাই সামাজের সেই সব জিনিস উঠে আসত এর গায়ে, যা পছন্দ করেন মানুষরা৷ বেশিরভাগ ক্ষেত্রেই তা তাই গৌরবের গাথা৷ ভারতীয় জাহাজ থেকে রয়েল বেঙ্গল টাইগারের সমাবেশ দেশলাই জুড়ে৷ কখনও থাকে সুন্দর বাচ্চার মুখ, বা পোষ্যের ছবি৷

সেইসঙ্গে প্রাধান্য পেয়েছেন নায়ক নায়িকারাও৷ যে সময়ে যে নায়ক বা নায়িকার জমানা চলেছে, জনগণেশের চাহিদা মেনে তিনিই উঠে এসেছেন দেশলাই বাক্সে৷ খেলোয়াড়দের ক্ষেত্রেও সত্যি এই ফর্মূলা৷ দেশলাইয়ের বাক্সে ভারতীয় সংস্কৃতির এই বিবর্তনের বিবরণ নিয়ে তাঁদের বইয়ে বিস্তারিত আলোচনা করেছেন ওয়ারেন ডটজ বা শাহিদ দাতাওয়ালা৷

তাই দেশলাই বাক্স শুধুই জ্বালানির ভাঁড়ারই নয়, আদতে সময়ের খাতে বয়ে আসা সংস্কৃতির বিবর্তনের জ্বলন্ত দলিলও বটে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের