যুদ্ধবিধ্বস্ত ইরানে পাশে দাঁড়িয়ে মিছিল করেছিল জম্মু ও কাশ্মীর। এবার সরসারি আর্থিক সাহায্যের হাত বাড়াল উপত্যকার অধিবাসীদের একাংশ। শিয়া অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করছেন যুবকেরা। একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা গিয়েছে, ইরানকে সহায়তা করতে বডগামের বাসিন্দারা সোনা, রুপো, নগদ টাকা সংগ্রহ করছেন। ইরানের প্রতি সমর্থন জানাতে বাসিন্দারা মূল্যবান সামগ্রী ও অর্থ এক জায়গায় জড়ো করছেন।
‘ইকরা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। যেখানে দেখা গিয়েছে, বডগ্রামের বাসিন্দাদের এক জায়গায় জরো করেছেন যাবতীয় দানসামগ্রী। এর মধ্যে রয়েছে সোনার গয়না, স্বর্ণমুদ্রা, তৈজসপত্রও। এর সঙ্গে নগদ অর্থ তো আছেই। এমনকী কেউ কেউ গবাদি পশু পর্যন্ত দান করেছেন। ছোটরা ঘট ভেঙে জমানো টাকা দান করেছেন বলেও জানা গিয়েছে। স্থানীয় বিধায়ক মুনতাজির মেহদি ইরানের পাশে দাঁড়াতে এক মাসের বেতন দান করেছেন। সোশাল মিডিয়ার পোস্টে তিনি লিখেছেন, “এই কঠিন সময়ে আমি ইরানের জনগণের পাশে আছি। সমর্থনের একটি ছোট নিদর্শন হিসাবে, আমি আমার এক মাসের বেতন দান করছি। মানবতা সব কিছুর ঊর্ধ্বে।”
আরও পড়ুন:
In every corner of Kashmir, Kashmiri Shia people are donating everything they have livestock, gold, silver, even children are donating their piggy banks. I even saw a very poor man who donated his gas cylinder for the sake of #Iran. https://t.co/4mDOMuNzxN pic.twitter.com/rJfRrh3zZL
Advertisement— iqra (@bhatiqra34) March 22, 2026
জানা গিয়েছে, যাবতীয় ত্রাণ ইরানের দূতাবাস-সহ অন্যান্য সংগঠনের মাধ্যমে পাঠানো হবে। কাশ্মীরের মানুষের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ ভারতের করেছে ইরানি দূতবাস। তাদের তরফে এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, “অত্যন্ত কৃতজ্ঞ হৃদয়ে আমরা কাশ্মীরের জনগণের মানবিক সহায়তা এবং আন্তরিক ভালবাসায় আপ্লুত। ইরানের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। এই উদারতা কখনও ভোলা যাবে না।”
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার প্রতিবাদে পথে নামে জম্মু ও কাশ্মীর। সাধারণ মানুষের পাশাপাশি শ্রীনগরে ইজারায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি পুড়িয়ে প্রতিবাদ দেখান পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি।
সর্বশেষ খবর
-
মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩
-
আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে মাস্টারস্ট্রোক! বিরোধীদের মূল আপত্তির জায়গাও উড়িয়ে দিচ্ছে কেন্দ্র?
-
বিশ্বকাপের সেরা গোল! মেসিদের ভয় ধরিয়ে গ্যালারিতে কার উষ্ণ আদরে কেপ ভার্দের তারকা?
-
সরকারের উন্নয়নযজ্ঞে শামিল হওয়ার বার্তা, হাওড়া জেলা পরিষদে এবার নয়া সভাধিপতি ও সহকারী সভাধিপতি
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে