Karnataka

চিকিৎসার অভাবে মৃত্যু ভিখারি বৃদ্ধার, ঘর থেকে মিলল বস্তা ভর্তি সাড়ে ৮ লক্ষ টাকা!

মৃত্যুর খবর জানাজানি হতে প্রতিবেশীরা ঘরে ঢোকেন। এবং তাঁদের চক্ষু চড়কগাছ হয়। ঘরে মেলে টাকা ভর্তি ৩০টি বস্তা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ২০:১১

options
link
চিকিৎসার অভাবে মৃত্যু ভিখারি বৃদ্ধার, ঘর থেকে মিলল বস্তা ভর্তি সাড়ে ৮ লক্ষ টাকা!
বৃদ্ধ ভিখারি হুর উন্নিসা এবং তাঁর বস্তা ভর্তি টাকা। ছবি: সংগৃহীত।

সারা জীবন ভিক্ষা করে খেয়েছেন। শেষতক ৬৮ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে অসুস্থ হয়ে। চিকিৎসাটুকু জোটেনি। সেই বৃদ্ধার বাসস্থান থেকেই মিলেছে বস্তা বস্তা টাকা! এই ঘটনা কর্নাটকের মাণ্ড্যের। বৃদ্ধার ভাড়ার ঘরে ৩০টি বস্তার মধ্যে রাখা ছিল ১০, ২০, ৫০ টাকার নোট এবং অগুন্তি মুদ্রা। গুনে দেখা গিয়েছে মোট সাড়ে আট লক্ষ টাকা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ভিখারি ওই বৃদ্ধার নাম হুর উন্নিসা। বোনের সঙ্গে থাকতেন তিনি। দু’জনেই ভিক্ষা করতেন, বিয়ে করেননি। দু’বছর আগে বোনের মৃত্যুর পর একাই থাকছিলেন হুর। রবিবার ওই ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর খবর জানাজানি হতে প্রতিবেশীরা ঘরে ঢোকেন। এবং তাঁদের চক্ষু চড়কগাছ হয়। ঘরে মেলে টাকা ভর্তি ৩০টি বস্তা। যার মধ্যে রয়েছে ১০, ২০ ও ৩০ টাকা আর অগুন্তি মুদ্রা। বস্তা বস্তা টাকা গোনার ভিডিও প্রকাশ্যে এসেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গোনা-গুনতির পর দেখা যায় মোট অর্থের পরিমাণ ৮ লক্ষ ৪০ হাজার টাকা। জানা গিয়েছে, ওই টাকা হুর উন্নিসার দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এক ভাইকে ছয় লক্ষ টাকা, অন্য ভাইকে ২ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাই ওই টাকা একটি মসজিদে দান করেছেন। যদিও যাঁর টাকা, সেই হুর উন্নিসার কাজে এল না বিপুল অর্থ! অনাহারে, চিকিৎসা না পেয়ে মৃত্যু হল ভিখারি বৃদ্ধার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.