Viral video

অন্তর্বাসের ভিতরে আগুন ঢুকিয়ে খেলা! একী হাল হল ম্যাজিশিয়ানের, দেখুন ভিডিও

ভিডিও দেখে কেউ শিউরে উঠেছেন, কেউ বা হেসে কুটিপাটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২২, ১৭:০১

options
link
অন্তর্বাসের ভিতরে আগুন ঢুকিয়ে খেলা! একী হাল হল ম্যাজিশিয়ানের, দেখুন ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেট দুনিয়ায় কত রকম ভিডিও যে ভাইরাল (Viral video) হয়ে যায়। মজার ভিডিও যেমন নেটিজেনদের আনন্দ দেয়, তেমনই দৈহিক কসরতের ভিডিও-ও মুহূর্তে ছড়িয়ে পড়ে। কিন্তু মাঝে মাঝে এমন ভিডিও ভাইরাল হয়ে যায়, সেখানে অপ্রত্যাশিত চমক থাকে। সম্প্রতি এমনই এক ভাইরাল ভিডিও র দেখা মিলল। শুরুতে মনে হয়েছিল আগুন নিয়ে খেলা। কিন্তু শেষে এসে পরিণতি দেখে চোখ কপালে উঠতে বাধ্য।

Advertisement

ব্যাপারটা কী? আসলে ওই ভিডিওয় অন্তর্বাসের ভিতরে জ্বলন্ত কাঠ ঢুকিয়ে ফেলেই বিপদে পড়েন এক জাদুকর। সাধারণত রাস্তাঘাটে এই ধরনের জাদুকররা খেলা দেখান। কিন্তু খেলা দেখাতে গিয়ে এ কী হল? এমনটা হওয়ার কথা ছিল না। সেই অপ্রত্যাশিত চমকই ভিডিওটিকে ভাইরাল করে তুলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দিঘার সমুদ্র সৈকতে এই কাজটি করলেই ২০০০ টাকা জরিমানা, কী জানেন?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by आर्यन_अमोल_️म्हात्रे (@aryan_mhatre_42_90)

Advertisement

ঠিক কী দেখা গিয়েছে ভিডিওটিতে? ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, হাতে জ্বলন্ত কাঠ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। এরপর স্টান্ট দেখাতে কাঠটি অন্তর্বাসের ভিতরে ঢুকিয়ে দেন তিনি। কয়েক সেকেন্ড সেটি ওইভাবেই ছিল। এই পর্যন্ত সবই ঠিকঠাক মনে হলেও চিত্তির হয় এরপরই। কাঠটি বের করে আনার পরই মুখের অভিব্যক্তি পালটে যায় তাঁর। প্রথমে আলতো করে চেঁচিয়ে উঠতে দেখা যায় তাঁকে। তারপরই জোরে চিৎকার করে ওঠেন তিনি। তাঁর পরিণতি ঠিক কী হয়েছিল, তা অবশ্য দেখা যায়নি ভিডিওয়। কিন্তু ওই ব্যক্তির অভিব্যক্তি এবং তলপেট আঁকড়ে ধরা থেকে পরিষ্কার, ব্যাপারটা বুমেরাং হয়ে গিয়েছে।

মনোরঞ্জন করতে গিয়ে এমন ফল ভুগতে হবে, তা জানলে যে অমন কিছু তিনি করতেন না তা হলফ করেই বলা যায়। নেট দুনিয়া নিমেষে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। অনেক নেটিজেনই নানা মজার কমেন্ট করেছেন। আবার অনেকেই শিউরে উঠেছেন।

[আরও পড়ুন: মায়ার বাঁধন! ছাগশিশুকে স্তন্যপান করাচ্ছে সারমেয়, ব্যতিক্রমী ঘটনার সাক্ষী বর্ধমানবাসী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.