সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দুনিয়ায় কতই না রঙ্গ দেখা যায়৷ আর এ দুনিয়ার কীর্তি যতই জানা যায়, ততই অবাক হতে হয়৷ উপরে যাঁর ছবি দেখছেন সেই যুবকও অবাক করে দিয়েছেন গোটা দেশকে৷ কীভাবে? তাঁর এক ‘আজব’ দাবি তুলে ধরে৷ কেন তাঁর অনুমতি ছাড়া তাঁকে এ জগতের আলো দেখিয়েছেন বাবা-মা? এ প্রশ্নের উত্তর চান তিনি৷ আর শুধু উত্তরই নয়, বাবা-মা এমন ‘অপরাধ’ করায় তাঁদের বিরুদ্ধে মামলাও করতে চান যুবক৷
[প্রথা ভেঙে কন্যাদান ছাড়াই বিয়ে, নেটদুনিয়ায় প্রশংসা কুড়োচ্ছে এই ছবি]
অনেক দম্পতি মজা করে গল্প করেন, তাঁদের সন্তানরা জানতে চান, মা-বাবার বিয়ের ছবিতে কেন তাদের দেখা যায় না৷ কিন্তু সেসব কেবলই মশকরা৷ তবে মুম্বইয়ের ব়্যাপহিল স্যামুয়েল নিজের জন্ম বৃত্তান্ত নিয়ে বেশ সিরিয়াস৷ বাবা-মাকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তুলেছেন, কেন বিনা অনুমতিতে তাঁকে জন্ম দিয়েছেন তাঁর অভিভাবকরা৷ কেন তাঁদের দেওয়া জীবন নিয়ে বেঁচে থাকবেন তিনি৷
ভাবতে পারেন, কোনও একটি বিশেষ কারণে মা-বাবার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ২৭ বছরের যুবক৷ অথবা বাবা-মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়৷ কিন্তু আপনার ধারণা এখানেও ভুল৷ কারণ অভিভাবকদের সঙ্গে স্যামুলেয়ের সম্পর্ক একেবারেই খারাপ নয়৷ কিন্তু শুধুমাত্র সমাজে সম্মান পেতে এবং বংশবদ্ধির জন্য কোনও দম্পতির সন্তান জন্ম দেওয়ার বিষয়টি তাঁর না-পসন্দ৷ তাঁর মতে জন্ম দেওয়ার ভাবনাটাই সঠিক নয়৷ স্যামুয়েল বলছেন, “এক রাতে বাবা-মা নিজেদের আনন্দের জন্য আমাকে এই পৃথিবীতে নিয়ে এলেন৷ তারপর আমায় নিজের মতো করে বাঁচতে দেওয়া হবে না৷ তাহলে কেন সেই অভিভাবকদের সম্মান করা হবে? অভিভাবক আসলে একটি পদ৷ সেই পদটিকে আমি সম্মান করি না৷ সেই পদে অধীন মানুষটিকে করব৷ আর তখনই করব, যখন তিনি সেই সম্মানের যোগ্য হতে পারবেন৷” আম আদমির মগজে এমন যুক্তি না-ই ঢুকতে পারে৷ তবে এই আদর্শেই বিশ্বাসী স্যামুয়েল৷ নিজের সাজানো দুনিয়াকে তিনি এভাবেই দেখতে ভালবাসেন৷ আর ঠিক সেই কারণেই অনুমতি ছাড়া তাঁকে জন্ম দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
এবারও হল না হেক্সার স্বপ্নপূরণ, হালান্ড ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের
-
‘এটাই লাস্ট ডান্স’, মন খারাপের খবর দিয়ে রোনাল্ডো বললেন, ‘আগের মতো খেলতে পারি না’
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে