Kerala

১ টাকায় ‘প্রিমিয়াম কোয়ালিটি’র জুতো! কেরলের দোকানে হুলস্থুল, ভিড় সামলাতে নামল পুলিশ

পুলিশের দাবি, দোকান খোলার আগে থেকেই কয়েকশ মানুষ দাঁড়িয়ে পড়েন লাইনে। আর তা ঘিরে একেবারে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৭:২৪

options
link
১ টাকায় ‘প্রিমিয়াম কোয়ালিটি’র জুতো! কেরলের দোকানে হুলস্থুল, ভিড় সামলাতে নামল পুলিশ
ছবি-এআই দ্বারা নির্মিত।

মাত্র ১ টাকায় জুতো! তাও আবার কিনা প্রিমিয়াম কোয়ালিটির। আর তা কিনতেই একেবারে হুড়োহুড়ি অবস্থা। এমনকী দোকানের সামনে ভিড় এতটাই বেড়ে যায় যে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। ক্রমশ হাতের বাইরে যেতে থাকে পরিস্থিতি! এই অবস্থায় একপ্রকার বাধ্য হয়েই লাঠিচার্জ করে পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে কেরালার (Kerala) কোঝিকোড়ে। ইতিমধ্যে দোকানের মালিককে গ্রেপ্তার করেছে কেরল পুলিশ।

Advertisement

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেরলের কোঝিকোরের একটি জুতোর দোকান এমন বিজ্ঞাপন দেয়। যেখানে বলা হয়, মাত্র ১ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির জুতো দেওয়া হবে। তবে তা দেওয়া হবে প্রথম ১০০ জনকে! সেই বিজ্ঞাপন একেবারে ঝড়ের গতিতে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর তা দেখে কেরলের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ মানুষ জড়ো হন ওই জুতোর দোকানে। এমনকী শনিবার গভীর রাত থেকে মানুষজন মাত্র ১ টাকায় জুতো কেনার জন্য লাইন দিতে শুরু করেন। সময় যত গড়ায় লাইন আরও দীর্ঘ হতে শুরু করে। পুলিশের দাবি, দোকান খোলার আগে থেকেই কয়েকশ মানুষ দাঁড়িয়ে পড়েন লাইনে। আর তা ঘিরে একেবারে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। একটা সময় ওই জুতোর দোকানের বাইরে একেবারে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়।

Advertisement

কেরলের কোঝিকোরের একটি জুতোর দোকান এমন বিজ্ঞাপন দেয়। যেখানে বলা হয়, মাত্র ১ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির জুতো দেওয়া হবে। তবে তা দেওয়া হবে প্রথম ১০০ জনকে! সেই বিজ্ঞাপন একেবারে ঝড়ের গতিতে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতেও বাধ্য হয় বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচলও। ঘটনার পরেই ওই জুতোর মালিককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের আরও দাবি, অতিরিক্ত ভিড় সামলাতে ওই জুতোর দোকানের মালিক আগাম কোনও ব্যবস্থা করেননি। এহেন পরিস্থিতির জন্যেই ওই জুতোর দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.