Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Opium

দেড় একর জমিতে ভুট্টার চাষের আড়ালে আফিমের খেত! ছত্তিশগড়ের বিজেপি নেতার কীর্তি ফাঁস

ঘটনার পরেই অভিযুক্ত ওই বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বিষয়টি সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে বিরোধীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৮:২৩

options
link
দেড় একর জমিতে ভুট্টার চাষের আড়ালে আফিমের খেত! ছত্তিশগড়ের বিজেপি নেতার কীর্তি ফাঁস zoom
ফাইল ছবি।
Advertisement

প্রায় দেড় একর জমিতে লুকিয়ে আফিম চাষ। পুলিশের জালে ছত্তিশগড়ের দুর্গ জেলার কিষাণ মোর্চার নেতা বিনয় তাম্রকর। নিজের খামার বাড়িতেই বেআইনিভাবে আফিম চাষের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, ঘটনার পরেই অভিযুক্ত ওই বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বিষয়টি সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। গোটা এলাকা ঘুরে দেখেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। শুধু তাই নয়, এলাকার ছবি সমাজমাধ্যমে আপলোড করে এই ইস্যুতে বিজেপিকে আক্রমণও শানান।

অভিযুক্ত বিনয় তাম্রকর বিজেপির সক্রিয় কর্মী। শুধু তাই নয়, কিষাণ মোর্চার আহ্বায়ক। সম্প্রতি তাঁর বিরুদ্ধে স্থানীয় পুলিশে একটি অভিযোগ জমা পড়ে। যেখানে দাবি করা হয়, অভিযুক্ত ওই বিজেপি নেতা সবার নজর এড়িয়ে নিজের খামার বাড়িতে আফিম চাষ করছেন। আর এহেন অভিযোগ আসা মাত্র নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তল্লাশি। তদন্তকারীরা দেখতে পান, বিশাল এলাকাজুড়ে আফিম চাষ করা হচ্ছে। এরপরেই ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও দু’জনকে। ধৃতরা আফিম চাষে ধৃত ওই বিজেপি নেতাকে সাহায্য করতেন বলে দাবি পুলিশের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তকারীদের দাবি, ধৃতের খামার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা আফিমের আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, তল্লাশির সময় দেখা যায় ভুট্টা চাষের আড়ালে জমিতে গোপনে আফিম চাষ করা হচ্ছে। এরপরেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের শীর্ষ ওই আধিকারিক। জানা গিয়েছে, অভিযুক্ত ওই বিজেপি নেতা ভিন রাজ্য থেকে শ্রমিকদের নিয়ে আসত আফিম চাষের জন্য। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে দফায় দফায় বিনয়কে জেরা করা হচ্ছে বলেই খবর।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস নেতা বাঘেলের অভিযোগ, অভিযুক্ত ওই বিজেপি নেতার খামারবাড়িটি ১৫০ একর এলাকা জুড়ে বিস্তৃত। একটি অংশে এই আফিম চাষ করা হয়েছে। তাঁর অভিযোগ, পুরো ঘটনার পিছনে প্রভাবশালী যোগ রয়েছে। বাকিদেরও খোঁজ করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা। এদিকে রাজনৈতিক বিতর্ক শুরু হতেই ছত্তিশগড়ের দুর্গ জেলার বিজেপি নেতা বিনয় তাম্রকারকে বহিষ্কার করে বিজেপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.