Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Uttar Pradesh

ক্লাসঘরে শুয়ে প্রধান শিক্ষিকা, ম্যাসাজ করছে পড়ুয়ারা, যোগীরাজ্যের ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

মেঝেতে উপুর হয়ে শুয়ে শিক্ষিকা। হাতে মোবাইল। তাঁর পিঠ-পা ম্যাসাজ করে দিচ্ছে পড়ুয়ারা। ভাইরাল ভিডিওতে এমন দৃশ্যই দেখা গিয়েছে। যার পর নড়চড়ে বসে কর্তৃপক্ষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ২০:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ২০:৪৯

options
link
ক্লাসঘরে শুয়ে প্রধান শিক্ষিকা, ম্যাসাজ করছে পড়ুয়ারা, যোগীরাজ্যের ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক zoom
ছবি: সংগৃহীত।

মেঝেতে ফরাস পেত উপুর হয়ে শুয়ে আছেন শিক্ষিকা। ওই অবস্থায় ঘাটছেন মোবাইল। সেই সময় তাঁর পিঠ-পা ম্যাসাজ করে দিচ্ছে পড়ুয়ারা। সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি প্রাথমিক বিদ্যালয়ের ভাইরাল ভিডিওতে এমন দৃশ্যই দেখা গিয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক)। যা নিয়ে হইচই শুরু হয়। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে সাসপেন্ড করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি চিত্রকূট জেলার কারউই এলাকার নয়া বাজার পার্ট-১-এর একটি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত প্রধান শিক্ষিকার নাম মধু কুমারী রাই। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি গত ২৮ ফেব্রুয়ারি সকালের। অভিযোগ, শ্রেণিকক্ষে এসে পড়ানোর বদলে মেঝেতে ফরাস পেতে শুয়ে পড়েন শিক্ষিকা। এর পর ছাত্রীদের ম্যাসাজ করতে বলেন। ভয়ে দিদিমণির নির্দেশ অমান্য করতে পারেনি খুদে পড়ুয়ারা। তারা ম্যাসাজ করতে জানে না বলার পরে শিক্ষিকাই দেখিয়ে দেন কীভাবে তাঁর পিঠ টিপে দিতে হবে। ভিডিওতে দেখা গিয়েছে, ক্লাসঘরের মধ্যে স্কুলের পোশাক পরা ছাত্রীরা শিক্ষিকার পিঠ ম্যাসাজ করে দিচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, স্কুলেরই একজন কর্মী গোটা ঘটনা আড়াল থেকে ভিডিও করেন। এর পর তা সোশাল মিডিয়ায় পোস্ট করে দেন। হুড়মুড় করে ভাইরাল হয় ভিডিওটি। এর জেরে টনক নড়ে কর্তৃপক্ষের। প্রাথমিক ভাবে অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করেছেন চিত্রকূটের প্রাথমিক শিক্ষা আধিকারিক। শুরু হয়েছে তদন্ত। শিক্ষা আধিকারিকের বক্তব্য, তদন্তে দোষ প্রমাণিত হলে বড়সড় শাস্তির মুখে পড়বেন ওই শিক্ষিকা। এদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই মধু কুমারী রাইয়ের দাবি, ভিডিওটি ভুয়ো। এআই দিয়ে তৈরি করা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.