Uttar Pradesh

ব্যাঙ্কের ভুলে অ্যাকাউন্টে একসঙ্গে ১০ কোটি টাকা! তারপর যা করলেন বধূ…

দেবগঞ্জ ভাল্লগে গ্রামের বাসিন্দা ওই যুবতীর নাম রিতা। তিনি নিজের শ্বশুরবাড়িতেই থাকেন। স্বামী পেশায় কৃষক। কৃষিকাজের মাধ্যমেই তাঁরা দিনযাপন করেন। কয়েকদিন আগে রিতা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে নিকটবর্তী ব্রাঞ্চে যান। কিন্তু গিয়ে দেখেন ব্রাঞ্চ বন্ধ। এরপর টাকা তুলতে তিনি একটি এটিএম-এ যান। এটিএমে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স দেখতেই আশ্চর্য হয়ে যান তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৭:৪৮

options
link
ব্যাঙ্কের ভুলে অ্যাকাউন্টে একসঙ্গে ১০ কোটি টাকা! তারপর যা করলেন বধূ…
ছবি: এআই দ্বারা নির্মিত।

আচমকাই এক বধূর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে জমা পড়ল ১০ কোটি টাকা। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেনপুরি জেলায়। এরপরই হুলস্থুল পড়ে যায়। কিন্তু কীভাবে এত টাকা তাঁর অ্যাকাউন্টে এল? জানা গিয়েছে, ব্যাঙ্কের ত্রুটির কারণেই গোটা ঘটনাটি ঘটেছে।

Advertisement

দেবগঞ্জ ভাল্লগে গ্রামের বাসিন্দা ওই যুবতীর নাম রিতা। তিনি নিজের শ্বশুরবাড়িতেই থাকেন। স্বামী পেশায় কৃষক। কৃষিকাজের মাধ্যমেই তাঁরা দিনযাপন করেন। কয়েকদিন আগে রিতা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে নিকটবর্তী ব্রাঞ্চে যান। কিন্তু গিয়ে দেখেন ব্রাঞ্চ বন্ধ। এরপর টাকা তুলতে তিনি একটি এটিএম-এ যান। এটিএমে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স দেখতেই আশ্চর্য হয়ে যান তিনি। দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা। নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি রিতা। অন্য একটি এটিএম-এ গিয়ে ফের নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করেন তিনি। সেখানেও একই ছবি দেখা যায়। এরপরই তিনি এটিএম স্ক্রিনের একটি ভিডিও তোলেন। ইতিমধ্যেই সেটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

কিন্তু এত টাকা দেখেও লোভে পা দেননি রিতা। পরদিন তিনি সোজা চলে যান ব্রাঞ্চে। সেখানে ব্যাঙ্ক ম্যানেজারকে গোটা বিষয়টি তিনি জানান। তদন্তের পর জানা যায়, ব্যাঙ্কের ত্রুটির জেরেই এত টাকা রিতার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চলে যায়। জানা গিয়েছে, সমস্ত টাকাই রিতা ফিরিয়ে দিয়েছেন। যুবতীর সততায় মুগ্ধ পরিবার, পাড়া-প্রতিবেশী থেকে ব্যাঙ্ক কর্মীরাও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.