সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোষ্য মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হলেন এক মহিলা। শখ করে মোরগ কিনে সন্তানের মতো লালনপালন করছিলেন। মহিলার দাবি, প্রতিবেশীদের কুনজরে প্রাণ শংসয় দেখা দিয়েছে সেই মোরগের। যে কোনও দিন নধর প্রাণীটিকে চুরি করে খেয়ে ফেলতে পাশের বাড়ির লোকেরা। বাধ্য হয়েই থানায় গিয়ে নালিশ জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ছত্তিশগড়ের (Chhattisgarh) রাইপুরের রতনপুর থানা এলাকার। মোরগের মালিক জানকী বাঈ বিজ্ঝর। তাঁর অভিযোগ, পাশের বাড়ির বুগল এবং দুর্গা মোরগটির উপর নজর পড়েছে। কুমতলব করছে ওঁরা। প্রিয় পোষ্যকে হত্যা করে তার মাংস খাওয়ার ধান্দা করছে। বেশ কিছুদিন ধরেই মোরগটির দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিলেন বুগল এবং দুর্গা। মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টাও চালায় তাঁরা। যদিও ব্যর্থ হয়।
[আরও পড়ুন: পায়রাকে খাবার দিলেই মোটা অঙ্কের জরিমানা দেশের এই শহরে, কেন এমন নির্দেশিকা?]
এমন অবস্থায় মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। তারপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। বুগল এবং দুর্গার বাড়ি ছুটে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তাঁর প্রিয় পোষ্যকে। সেটিকে কেটে খাওয়ার তোড়জোড় চলছে। সেদিন ঝগড়া, এমনকী বুগলের সঙ্গে হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন।
[আরও পড়ুন: বাক্সবন্দি পুরনো আইফোন নিলামে, দাম উঠল ৫২ লাখ]
এর পরেই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। রতনপুর থানার পুলিশ জানিয়েছে, আপতত দু’পক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। ঝামেলা না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
সর্বশেষ খবর
-
যন্ত্রে জব্দ মানুষ! ‘সামান্য’ ভুলে কর্মীকে ছাঁটাই করল এআই বস, কী ‘অপরাধে’ গেল চাকরি?
-
অসুস্থ হয়ে কোর্টেই বমি! তীব্র গরমে কাহিল হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় জোকোভিচের
-
এবার বাংলা ভাষাতেও সম্প্রচার হবে ডুরান্ডের ম্যাচ, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর
-
সুমিতের সঙ্গে মুখোমুখি জেরায় চরম অসঙ্গতি! সুজয়ের মেদিনীপুরে বাড়িতে তল্লাশি সিআইডির
-
স্মৃতিভ্রষ্টতার অসুখ ভুগছে মানুষ, প্রত্যাবর্তন সম্ভব?