মন্দিরে যাওয়ার জন্য উবের ট্যাক্সি বুক করেছিলেন এক যাত্রী। এর পর চ্যাটবক্সে ক্যাব চালককে আচমকা প্রশ্ন করে বসলেন, আমার সঙ্গে ‘যৌন সম্পর্ক করবে?’ স্বভাবতই গ্রাহকের এমন প্রস্তাবে আকাশ থেকে পড়েন চালক যুবক। কী উত্তর দেবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। চ্য়াটবক্সে উবের চালক ও গ্রাহকের কথোপকথনের সেই ভিডিও, অশ্লীল প্রস্তাবের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঠিক কী কাণ্ড ঘটেছে?
আরও পড়ুন:
এই ঘটনা হরিনায়নার গুরুগ্রামের। অন্য দিনের মতোই ট্যাক্সি নিয়ে পথে বেরিয়েছিলেন চালক যুবক। এক সময় উবের ক্যাব বুক করেন একজন যাত্রী। এই ক্যাবের অ্যাপে চালকের সঙ্গে গ্রাহক ফোনকলের পাশাপাশি চ্যাটেও কথা বলতে পারেন। সেই চ্যাটবক্সেই আপত্তিকর প্রশ্ন করেন এক যাত্রী। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ‘হ্যালো ব্রো’ বলে কথোপকথন শুরু করছেন অভিযুক্ত যাত্রী। এর পরই বিস্ফোরণ ঘটান তিনি। প্রশ্ন করেন, “ব্রো, সেক্স করোগে? (ব্রো, যৌন সম্পর্ক করবে?)” এই মেসেজ পড়ে চক্ষু চড়কগাছ হয় বেচারা চালকের। উত্তরে প্রশ্ন চিহ্ন পাঠান তিনি। পালটা যাত্রী লেখেন, “রাজি থাকলে হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাও।” এখানেই না থেমে অজ্ঞাতপরিচয় গ্রাহক লেখেন, “হ্যাঁ বা না-এ উত্তর দাও।” সবচেয়ে চমকে দেওয়া কাণ্ড হল, চালক ‘না’ লেখার সঙ্গে সঙ্গে রাইড ক্যানসেল করে দেন যাত্রী।
আরও পড়ুন:
An Uber driver was left shocked after receiving an obscene message from a customer who booked a ride to the Iskon temple in Gurugram. pic.twitter.com/srl2lJ8vH9
Advertisement— The Whatup (@TheWhatup) February 12, 2026
উবের কাণ্ডে চমকে গিয়েছে নেটিজেনরা। অনেকেই অজ্ঞাতপরিচয় যাত্রীকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পক্ষে। ক্যাব চালককে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে তাঁরা। কেউ কেউ অবশ্য বলছেন, নিছক মজা করেই এমন কাণ্ড ঘটানো হয়নি তো? অনেকে আবার প্রশ্ন তুলছেন, এই প্রশ্ন উবের চালককে করার অর্থ কী? সব মিলিয়ে উবের চ্যাটবক্সের অশ্লীল প্রশ্ন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের