সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার চলছিল। এক মহিলা সাংবাদিক লাইভ সংবাদ পরিবেশন করছিলেন। সাংবাদিককে ঘিরে জনতার ভিড়। ওই ভিড়ে দাঁড়ানো এক কিশোরকে আচমকা সপাটে চড় মারলেন পাকিস্তানের (Pakistan) ওই মহিলা সাংবাদিক। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বভাবতই প্রশ্ন উঠছে, ওই কিশোরকে আচমকা চড় মারলেন কেন সাংবাদিক?
জানা গিয়েছে, ভিডিওটি শুট করা হয় গত ৯ জুলাই ইদের দিনে। ইদ সংক্রান্ত খবরই পরিবেশন করছিলেন ওই পাক মহিলা সাংবাদিক। ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা সাংবাদিককে ঘিরে কৌতূহলী জনতার ভিড়। সাংবাদিক ক্যামেরায় সরাসরি সংবাদ পরিবেশন করছেন। আচমকাই এক কিশোর ক্যামেরার সামনে হাত নেড়ে কিছু বলে দূরে দাঁড়ানো কাউকে। এরপরেই মেজাজ হারিয়ে সপাটে চড় মারেন সাংবাদিক। নেটিজেনদের একাংশের বক্তব্য, কিশোর নিশ্চয়ই কোনও খারপ ভাষা প্রয়োগ করেছিল। সেকারণেই মেজাজ হারান সাংবাদিক। এবং চড় মারেন। যদিও প্রকৃত কারণ শুরুতে জানা যায়নি। যিনি প্রথমবার পাকিস্তানি মহিলা সাংবাদিকের ভিডিওটি টুইট করেন, তাঁকে সকলেই প্রশ্ন করেন, কেন চড় মারল সাংবাদিক? তিনি এই বিষয়ে আলোকপাত করতে পারেননি।
????????? pic.twitter.com/Vlojdq3bYO
Advertisement— مومنہ (@ItxMeKarma) July 11, 2022
[আরও পড়ুন: ডেডলাইনের চাপ! স্কুটি চালাতে চালতেই ল্যাপটপে কাজ, যুবকের কীর্তি ভাইরাল]
কিশোরকে চড় মারা নিয়ে নেটিজেনরা দু’রকম মতামত দেন। একদল সাংবাদিকের পাশে দাঁড়ালেও, আরেক দল এমন ব্যবহারের নিন্দা করেন। এক ব্যক্তির মন্তব্য, “কারও সন্তানকে এভাবে চড় মারা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” যদিও আরেক নেটিজেনের বক্তব্য, “ক্যামেরার পাশে দাঁড়িয়ে কিশোরটি অস্বস্তিকর ব্যবহার করছিল। সেই কারণেই সমস্যা হয়। ” পরে আসরে নামেন সোশ্যাল মিডিয়ায় যাঁকে ঘিরে সমর্থন ও অসমর্থনের ঢেউ, সেই মহিলা সাংবাদিক মাইরা হাসমি।
[আরও পড়ুন: ১৫ দিন অন্তর শপিং, রবিবারে রান্না! বিয়ের আগে বরের সঙ্গে চুক্তি করলেন কনে]
মাইরার সাফাই, “লাইফ সম্প্রচারের মধ্যেই ভিড়ে দাঁড়ানো একটি পরিবারের সঙ্গে গুন্ডার মতো আচরণ করছিল ওই কিশোরটি। যে বিষয়টি পছন্দ হয়নি আমার। সেই কারণেই চড় মেরে ফেলি।” যদিও জনপ্রিয় সাংবাদিকের সাফাইয়ে সন্তুষ্ট নন নেটিজেন একাংশ। মাঝখান থেকে বিতর্কিত ভিডিওটি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
সর্বশেষ খবর
-
কালীঘাট মন্দিরে গয়না চুরিতে সিবিআই তদন্তের দাবি! এবার ‘সুপ্রিম’ দরবারে সাবর্ণ পরিবার
-
শ্রবণ, মনন ও নিদিধ্যাসন, ‘গুরুকুল’ শিক্ষাব্যবস্থার প্রাণভ্রমর
-
পুজোর আগেই বিজেপিতে ১৭ এনসিপিআই সাংসদ! জগদীশ বসুনিয়ার দাবি ঘিরে আলোড়ন
-
‘একলা চলো রে…’, এশিয়াড জিমন্যাস্টিক্সে ভারতের হয়ে ‘একক’ লড়াইয়ে বঙ্গকন্যা প্রণতি
-
শুভশ্রীর সঙ্গে সকলের সামনে কথা বলতে ‘ভয়’ পান দেব! জানেন কেন?