সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বা দুই লক্ষ নয়, এমনকী ১ কোটিও না। নিলামে একটি ভেড়ার (Sheep) দাম উঠল কি না তিন কোটি টাকা! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই একটি ভেড়ার সন্ধান মিলেছে। চলতি সপ্তাহে স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোতে অনুষ্ঠিত একটি নিলামে ৩৬৭, ৫০০ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটি টাকায় বিক্রি হয় ভেড়াটি।
[আরও পড়ুন: দমাতে পারেনি করোনাও, ৩২ বছর ধরে বিনা পারিশ্রমিকে ট্রাফিক সামলাচ্ছেন এই বৃদ্ধ]
জানা গিয়েছে, ভেড়াটির নাম ‘ডবল ডায়মন্ড’। এটি নেদারল্যান্ডসের (Netherlands) টেক্সাল রাম (Texal Ram) প্রজাতির ভেড়া। নরম মাংস এবং সুন্দর উলের জন্য বিখ্যাত এই প্রজাতির ভেড়া। চেশায়ারের ম্যাকলেসফিল্ডে এই ডাবল ডায়মন্ডের জন্ম হয়েছিল। এটিকে বিক্রি করা হয়েছে ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল ট্যাক্সেলে। কিন্তু কেন এত দাম উঠল ভেড়াটির? আসলে, এই ধরনের ভেড়া নিলামের সময় সেটির জন্মস্থান, শারীরিক গঠন, গায়ের রং প্রভৃতি বিচার করা হয়। সেই সব দিক থেকে বিচারেই সেরা ডাবল ডায়মন্ড। আর তাই নিলামে তার এত দাম উঠল।
[আরও পড়ুন: প্রতিবেশীর ঘর থেকে ভেসে আসছে একের পর এক গুলির শব্দ, দরজা ভেঙে ঢুকে তাজ্জব পুলিশ]
ভেড়াটির নতুন মালিকের একজন জেফ আইকেন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে বলেন, ‘‘মাঝেমধ্যেই নিলামে এরকম স্পেশ্যাল কিছু আসে। এদিন যেমন এই ভেড়াটি এসেছিল। প্রত্যেকেই এটির ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিল। অনেকের কাছেই এই ভেড়ার দাম শুনে বেশ আশ্চর্যের মনে হবে। কিন্তু এই ধরনের ভেড়ার মূল্য অনেক বেশি।’’ যদিও খবরটি সামনে আসতে অনেকেই হতবাক। কীভাবে একটি ভেড়ার দাম এতটা হতে পারে? কী এমন বিশেষত্ব রয়েছে? এমন বহু প্রশ্ন উঠছে। এদিকে, তিনটি ফার্ম একত্রে ভেড়াটিকে কিনেছে। পরবর্তীতে এটিকে প্রজননের কাজেই ব্যবহার করা হবে।
[আরও পড়ুন: MRP’র বেশি দামে আইসক্রিম বিক্রি কেন? ২ লক্ষ টাকা জরিমানা হল এই রেস্তরাঁর]
সর্বশেষ খবর
-
পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা দর্জি-ক্ষৌরকারদের! তৃণমূল সরকারকে দুষে শুভেন্দু বললেন ‘পরিযায়ী বিশ্বকর্মাদের রাজ্যে ফেরাব’
-
এখনও হয়নি প্রতীক-সিদ্ধান্ত! ঝুলেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভবিষ্যৎ, কী মত দু’পক্ষের?
-
জর্ডন থেকে ১ পয়েন্ট, ঘরের মাঠে ইরাকের ক্লাবের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের রামিরেজ
-
হাউথির নিশানা, রাতের আকাশে ‘আগুনপাখি’ সৌদির এফ-১৫ যুদ্ধবিমান! প্রকাশ্যে ধ্বংসের ভিডিও
-
মা’কে বিয়ের আসরে পৌঁছে দিল দুই ছেলে, দ্বিতীয় বিয়ের ছবি শেয়ার ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমার