Gold Price

মুখে হাসি মধ্যবিত্তের, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, তবে বড় পতন শেয়ার বাজারে

অন্যদিকে, সপ্তাহের প্রথম দিনেই রক্তাক্ত শেয়ার বাজার। প্রায় ৭১৯ পয়েন্ট পড়ে সেনসেক্স পৌঁছেছে ৭৩,৫২৪ পয়েন্টে। অন্যদিকে ২৪৩.৭০ পয়েন্টের পতনে নিফটি এসে দাঁড়িয়েছে ২৩,১২৩ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটিও পড়েছে ৪৩২.৫০ পয়েন্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৮:১৫

options
link
মুখে হাসি মধ্যবিত্তের, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, তবে বড় পতন শেয়ার বাজারে
হলুদ ধাতুর দামে বড়সড় পতন। ছবি: এআই দ্বারা নির্মিত।

পশ্চিম এশিয়ায় নতুন করে শুরু হয়েছে যুদ্ধ। সেই সঙ্গে অব্যাহত জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে হলুদ ধাতুর দামে বড়সড় পতন হল। এর ফলে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে হাসি মধ্যবিত্তের মুখে। শুধু তা-ই নয়, আশার আলো দেখছে বিনিয়োগকারীরাও।

Advertisement

সপ্তাহের শুরুতেই এমসিএক্স সূচকে সোনার দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গিয়েছে। সোমবার সকালে সোনার দাম একধাক্কায় ১,১০০ টাকা কমেছে। পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। একদিনেই রুপো সস্তা হয়েছে ৫,০০০ টাকা। বিশেষজ্ঞদের মতে, মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আশঙ্কাই এই পতনের মূল কারণ। বিশেষ করে অপরিশোধিত তেলের দাম চড়া থাকায় লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

Advertisement

অন্যদিকে, সপ্তাহের প্রথম দিনেই রক্তাক্ত শেয়ার বাজার। প্রায় ৭১৯ পয়েন্ট পড়ে সেনসেক্স পৌঁছেছে ৭৩,৫২৪ পয়েন্টে। অন্যদিকে ২৪৩.৭০ পয়েন্টের পতনে নিফটি এসে দাঁড়িয়েছে ২৩,১২৩ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটিও পড়েছে ৪৩২.৫০ পয়েন্ট। শেয়ার বাজারের এই পরিণতির নেপথ্যে বেশ কয়েকটি কারণ প্রকাশ্যে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য নতুন করে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু এবং ইরান-আমেরিকা শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা। অন্যদিকে, প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী রুদ্ধ। এর জেরে থাকায় বৈশ্বিক জ্বালানি সংকট চরম আকার নিয়েছে। অন্তর্জাতিক বাজারে হুড়মুড়িয়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.