বঙ্গীয় আয়কর প্রশাসনে তৈরি হল নতুন এক ইতিহাস। এই প্রথম পশ্চিমবঙ্গ আয়কর গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের (আইটিজিওএ) শীর্ষ পদে বসলেন এক নারী। সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডিশনাল কমিশনার মোনালিসা মুখার্জি। এই ঘটনাকে সংগঠনের দীর্ঘ পথচলায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহলের আধিকারিকরা।
আরও পড়ুন:
সম্প্রতি আয়োজিত নির্বাচনে আগামী দু’বছরের জন্য এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সেখানে মোনালিসা মুখার্জির পাশাপাশি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুমন রায়। নবগঠিত এই কমিটির কাঁধেই এখন সংগঠনের আগামী দিনের রূপরেখা তৈরির ভার। আধিকারিকদের দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যা মেটানো এবং প্রশাসনিক স্তরে সমন্বয় সাধনে এই নতুন নেতৃত্ব উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।
সংগঠন সূত্রের খবর, সদস্যদের স্বার্থরক্ষা এবং দফতর পরিচালনায় গতি আনাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য। প্রশাসনিক উন্নয়নের পাশাপাশি কর্মীদের দাবিদাওয়া নিয়েও সরব হবে এই নেতৃত্ব। আগামী ২৪ মাস সুমন ও মোনালিসা জুটির হাত ধরেই সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হবে। নারী নেতৃত্বের এই নতুন অধ্যায় আয়কর দফতরের অন্দরে ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাই কোর্টে ধাক্কা টুলুর! খারিজ রক্ষাকবচের আর্জি, ‘মেঘের আড়ালে সব দেখছেন’, বললেন বিচারপতি
-
তৃণমূল আমলে ঘরছাড়া! গলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি, ভয় আউট, ভরসা ইন
-
২১ আগস্ট বরলক্ষ্মী পুজো, অর্থকষ্ট দূর করতে জানুন ব্রত পালনের সঠিক নিয়ম
-
খেলার ইচ্ছাই হারিয়েছিলেন, বাবার মৃত্যুর পর প্রথম গোল করে আবেগে ভাসলেন মেসি
-
নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন! অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে