বাবাকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিলেন। বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইন্টার মায়ামি তারকা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম দোবলে আমারিয়া সূত্রে জানা যায়, বাবার প্রয়াণের পর ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন মেসি। কিন্তু আবেগ সামলে দ্রুত মাঠে ফেরেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই তিনি বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোল করলেন। গোলের পর আর পাঁচটা দিনের মতো উচ্ছ্বাসে মাতলেন না লিওনেল মেসি। সতীর্থদের জড়িয়ে ধরে দু’হাত তুলে তাকালেন আকাশের দিকে। সেই গোল বাবাকেই উৎসর্গ করলেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির অধিনায়ক। সেই মুহূর্তের ভিডিও ইতিনধ্যেই ভাইরাল।
মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে একটি গোল করার পাশাপাশি আরও একটি অ্যাসিস্টও করেছেন মেসি। ২৬ মিনিটে বিপক্ষের রক্ষণ ভেঙে ১২ গজ দূর থেকে গোল করে মায়ামিকে ২-১ এগিয়ে দেন তিনি। বাবার মৃত্যুর পর এটাই তাঁর প্রথম গোল। এরপর আবেগ সামলাতে পারেননি এলএম১০। চোখেমুখেও ধরা পড়ল সেই মুহূর্তের ভার। সতীর্থেরা এগিয়ে এসে সামলালেন তাঁকে।
আরও পড়ুন:
৮ আগস্ট ৬৮ বছর বয়সে রোজারিওয় মারা যান মেসির বাবা। বাবার শেষকৃত্যের জন্য পরিবারের সঙ্গে ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনায় ফিরেছিলেন মেসি। তার পর দ্রুত মাঠে ফেরেন। তবে প্রত্যাবর্তনের পর প্রথম দু’টি ম্যাচে গোল পাননি তিনি। ফিলাডেলফিয়ার বিরুদ্ধে সেই অপেক্ষার অবসান হল। এর আগে ২১ মিনিটে মায়ামির প্রথম গোলেও বড় ভূমিকা ছিল মেসির। তাঁর ক্রস লুইস সুয়ারেজের মাথা ছুঁয়ে চলে যায় ড্যানিয়েল পিন্টারের কাছে। গোল করতে ভুল করেননি তিনি।
MAGIC from Messi as @InterMiamiCF take the lead over the Union! 🪄 pic.twitter.com/lJ5tpDMUIA
— Major League Soccer (@MLS) August 20, 2026
ম্যাচের শুরুতে ১১ মিনিটে ইন্ডিয়ানা ভ্যাসিলেভের গোলে এগিয়ে গিয়েছিল ফিলাডেলফিয়া। মেসির গোলে মায়ামি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে নিল পিয়েরের গোলে সমতা ফেরায় ফিলাডেলফিয়া। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখল না মায়ামি। এই গোলের সঙ্গে আরও একটি মাইলফলক ছুঁলেন মেসি। এমএলএসে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৭০। চলতি মরশুমে লিগে ১৭ ম্যাচে করেছেন ১৩ গোল। সোনার বুটের দৌড়েও রয়েছেন দ্বিতীয় স্থানে।
ক্লাব ও দেশ মিলিয়ে মেসির মোট গোলসংখ্যা এখন ৯২২। ১০০০ গোলের মাইলফলক থেকে দূরে মাত্র ৭৮ গোল। সেই দৌড়ে অবশ্য এখনও অনেকটা এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকার গোলসংখ্যা ৯৭৬। অর্থাৎ হাজারে পৌঁছতে তাঁর প্রয়োজন আর ২৪ গোল। রোনাল্ডো ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, চলতি মরশুমই হয়তো তাঁর শেষ। অন্যদিকে মেসি কবে অবসর নেবেন, তা এখনও জানাননি। জল্পনা রয়েছে, ২০২৭ সালের কোপা আমেরিকা পর্যন্ত খেলতে পারেন তিনি। সেক্ষেত্রে মেসির সামনে এখনও সময় রয়েছে। হাজার গোলের স্বপ্নও তাই ‘অবাস্তব’ নয় ৩৯ বছরের মহাতারকার কাছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব