ভরা তৃণমূল জমানা। বিজেপি করার অপরাধে যুবককে মারধর করে এলাকা ছাড়া করেছিল তৃণমূলের প্রাক্তন প্রধান। ভাঙচুর করা হয় দোকান। বাড়িতে থাকতে পারছিল না পরিবারও। বিজেপির পতাকা ধরতে পারেননি কাঁকসার বিশ্বনাথ মণ্ডল। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলেছে। স্থানীয় নেতৃত্বের হাত ধরে অবশেষে বাড়ি ফিরে বিজেপির পতাকা ধরলেন যুবক। তাঁর সঙ্গে দেখা করেছেন বিধায়ক রাজু পাত্র। তাঁর দাবি, বিজেপির আমলে ভয় থাকবে না। তিনি বলেন, “অতীতে যারা এই ধরনের কাজ করেছে, তাদের শাস্তি হবেই। বিজেপিকর্মী ফিরছেন।”
জঙ্গলমহলের বনকাটি গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গপুরের বাসিন্দা বিশ্বনাথ। অভিযোগ, বিজেপি করার কারণে মারধর করে এলাকা ছাড়া করা হয়েছিল তাঁকে। দোকানে ভাঙচুর থেকে লুট করা হয় টাকা ও দোকানের সামগ্রী। ঘরছাড়া হয় গোটা পরিবার। গোটা কাণ্ডটাই হয়েছিল তৃণমূল নেতা তথা তৃণমূলের প্রাক্তন প্রধান পিন্টু বাগদির নেতৃত্বে। অভিযোগ এমনটাই। পরে অনেক কাঠখড় পুড়িয়ে নিজের বাড়িতে ফিরতে পারলেও, বিজেপির পতাকা ধরলেই মারধর ও এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:

বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতির বদল হয়েছে। ঘরছাড়া বিজেপিকর্মীরা বাড়ি ফিরছেন। এ দিন তাঁর বাড়িতে পৌঁছে যান গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। বিধায়ককে কাছে পেয়ে দুব্বো ঘাস ও ধান দিয়ে বিধায়ককে বরণ করে নেওয়া হয়। বিশ্বনাথ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে প্রথম থেকেই বিজেপি করি। সেই কারণেই পাঁচ বছর বিজেপির পতাকা ধরতে দেওয়া হয়নি। বর্তমানে বিজেপি ক্ষমতায় আসায় স্বাধীনভাবে দোকান খুলে সংসার চালাতে পারছি।” বিধায়ক রাজু পাত্র বলেন, “অতীতে যারা এই ধরনের কাজ করেছে, তাদের শাস্তি হবেই। বিজেপির কর্মীরা সকলেই বাড়ি ফিরেছেন।” প্রাক্তন প্রধান-সহ প্রায় ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উসেইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে খানখান! নয়া নজির গড়ল চিনের ‘সুপারম্যান’, ভিডিও ভাইরাল
-
ডুরান্ড সেমি দেখতে গিয়ে শিলংয়ে আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, অভিযোগ গাড়ি ভাঙচুরেরও
-
হাসিনার ‘স্নেহধন্য’ সাহাবুদ্দিনকে সরিয়ে বাংলাদেশে নয়া রাষ্ট্রপতি তারেকের ফখরুল
-
অগ্নিকাণ্ডের বলি ৯, মির্জা গালিব স্ট্রিটের ১৩ গেস্ট হাউস-রেস্তঁরাকে শোকজ নোটিস ধরাল দমকল বিভাগ
-
মা হওয়ার পর সন্তান কোলে প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, কেমন দেখতে ঋতাভরীর বোনপো?