সমর্থকদের জন্য সুখবর, মোহনবাগান দিবসের অনুষ্ঠান শেষে মিলবে অতিরিক্ত বাস ও ফেরি পরিষেবা
সাজানো হয়েছে মোহনবাগান ক্লাব।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৫, ২২:১৮
১৮
আগামিকাল, মঙ্গলবার মোহনবগান দিবস। সেই উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ছবি: অপ্রতিম পাল
২৮
থাকবেন ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানে হাজির থাকবেন মোহনবাগানপ্রেমী হাজার হাজার ক্লাব সদস্য, সমর্থকরা। অনুষ্ঠান শেষে যাতে তাঁদের বাড়ি ফিরতে সমস্যা না হয়, সেজন্য বিশেষ বাস ও ফেরি পরিষেবা থাকবে বলে খবর। ছবি: অপ্রতিম পাল
আগামিকাল বিকাল পাঁচটা থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরতে যাতে সমস্যায় না হয়, সেজন্য স্টেডিয়াম এলাকা থেকেই বাস পরিষেবা পাওয়া যাবে। ছবি: অপ্রতিম পাল
৪৮
হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও শ্যামবাজারের উদ্দেশে বাস ছাড়বে। ফেরি পরিষেবাও পাওয়া যাবে। রাত ১০টা পর্যন্ত ফেরিঘাট খোলা থাকবে বলে খবর। ছবি: অপ্রতিম পাল
৫৮
এ বছর 'মোহনবাগান রত্ন' সম্মান পাচ্ছেন টুটু বোস। মোহনবাগানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া। গত মরশুমে মোহনবাগান মাঝমাঠের স্তম্ভ হিসাবে উঠে আসেন মিজোরামের এই ফুটবলার। ছবি: অপ্রতিম পাল
সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। গত মরশুমে মোহনবাগান রক্ষণে কোচ মোলিনার ভরসার পাত্র ছিলেন দীপেন্দু। সেরা ফরওয়ার্ডের পুরস্কার পাচ্ছেন অজি তারকা জেমি ম্যাকলারেন। ছবি: অপ্রতিম পাল
৭৮
গত মরশুমে আইএসএলে ১১টি গোল করেন তিনি। এ বছর জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে ক্লাবের জার্সিতে দীর্ঘদিন খেলে যাওয়া ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়কে। সেরা সমর্থকের পুরস্কার দেওয়া হচ্ছে রিপন মণ্ডলকে। এই গত মরশুমে জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেনস্তার শিকার হতে হয়েছিল রিপনকে। ছবি: অপ্রতিম পাল
৮৮
এছাড়া মরণোত্তর সেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার পাচ্ছেন অরুণ সেনগুপ্ত, মানস চক্রবর্তী। সচিব সৃঞ্জয় বোস জানিয়েছেন, এ বছর মোহনবাগান দিবসের অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পারফর্ম করবেন সৌরেন্দ্র-সৌম্যজিত এবং ইমন। ছবি: অপ্রতিম পাল
আমাদের ঘুমের কোনও নির্দিষ্ট টাইমটেবিল নেই। মনমর্জিমতো আমরা ঘুমোতে যাই। আবার ইচ্ছেমতন ঘুম থেকে জেগে উঠি। উইকেন্ডে তো সকাল ১০-১১টা ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের এই বেনিয়ম কিন্তু আমাদের শরীর ও মন দুটোতেই দারুণ প্রভাব ফেলতে সক্ষম।
২১০
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিনের ঘুমের একটা নির্দিষ্ট সিডিউল থাকা দরকার। যদি আমরা প্রতিদিন সকাল ৫টায় ঘুম থেকে উঠে পড়তে পারি তাহলেই কেল্লাফতে! তার জন্য অবশ্য আপনাকে মেনে চলতে হবে এই ৮টি অভ্যাস। এতে শরীরের সঙ্গে মনের সুস্বাস্থ্যও বজায় থাকবে। কী এই ৮টি অভ্যাস? চলুন জেনে নেওয়া যাক।
ভোর ৫টায় ঘুম থেকে উঠতে হলে আপনাকে প্রতিদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। রাত্রি ৯.৩০ থেকে ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়ার অভ্যাস তৈরি করুন। তবে ঘুমনোর আগে নিজের মোবাইল ফোনটি অবশ্যই পাওয়ার অফ করতে ভুলবেন না যেন!
৪১০
রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মাথাকে চিন্তাশূন্য করুন। বিশেষ করে স্ক্রিন টাইম বন্ধ করুন। স্মার্টফোন, কম্পিউটার, ভিডিও গেম কনসোল, ট্যাবলেট প্রভৃতি ডিসপ্লে স্ক্রিন যুক্ত ডিভাইস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন।
৫১০
শুধু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লেই হবে না। দিন শুরুর এই সময়টাকে কাজে লাগাতে হবে। শরীরচর্চার জন্য যোগব্যায়াম, প্রাণায়াম বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ বেছে নিন।
তন্বীর বার্থডে ট্যুর ডেস্টিনেশন নিয়ে অবশ্য নেটপাড়ার মাথাব্যথা নেই। অনুরাগীরা মজে তাঁর চাবুক ফিগারের ছবিতে।
৪৮
কখনও লাল বিকিনি পরে সমুদ্র বিলাসী অবতারে ধরা দিলেন তো কখনও বা আবার উত্তাল নীল জলরাশির বুকে বোটে দাঁড়িয়ে শ্বেতশুভ্র পোশাকে হাতে কেক নিয়ে ছবি শেয়ার করেছেন।
৫৮
রবিবার ছিল তন্বী লাহা রায়ের জন্মদিন। নিজের মতো করেই সমুদ্রে কাটিয়েছেন এই বিশেষ দিনটি। সেসব মুহূর্ত ভাগ করে নিয়েছেন নেটপাড়ায়।