‘কহো না প্যায়ার হ্যায়’, ৫১’র আমিশার প্রেমে মজে হাঁটুর বয়সি হার্দিক! নায়িকা বললেন…
‘গরম খবরে’ তোলপাড় বিটাউন! আতশকাচে আমিশা প্যাটেলের প্রতিক্রিয়া। কী বললেন?
আমিশা প্যাটেলের বয়স বর্তমানে ৫১। অন্যদিকে পাণ্ডিয়া ৩২। নায়িকার সঙ্গে ক্রিকেট তারকার বয়সের ফারাক উনিশ বছর। কিন্তু তাতে কী? সিনেদুনিয়ায় এহেন অজস্র অসমবয়সি প্রেম-বিয়ের উদাহরণ রয়েছে। এবার কি সেই তালিকায় নতুন সংযোজন হার্দিক-আমিশা? কৌতূহল সর্বত্র। ২০২৪ সালে আম্বানিদের পার্টিতে একসঙ্গে লেন্সবন্দি হন তারকাযুগল। গুঞ্জনের সূত্রপাত সেখান থেকেই। কারণ সেবছরই নতাশার সঙ্গে ডিভোর্স হয় হার্দিকের।
আরও পড়ুন:
এবার মুম্বইয়ের হোটেলে হার্দিকের কাছাকাছি আমিশা ফ্রেমবন্দি হতেই ফের অতীত প্রেমগুঞ্জন চাউড়! এই সাক্ষাৎ শুধু বন্ধুত্বপূর্ণ নয় বলেই দাবি নেটভুবনের। হার্দিকের কাঁধে আমিশার হাত দেখে জনৈক নেটিজেন আম্বানিদের পার্টির পুরনো ছবি দিয়ে লেখেন, 'বেঙ্গালুরুর এক পার্টির সময় আমিশা প্যাটেল যেভাবে হার্দিক পাণ্ডিয়ার কাঁধে হাত রেখেছিলেন। রেডিটে যে গুজবগুলো ছড়াচ্ছিল সেগুলো মনে হয় সত্যি হতে চলেছে।'
বর্তমানে হার্দিক পাণ্ডিয়ার ছায়াসঙ্গী মাহিকা শর্মা। প্রাক্তন নতাশাকে ভুলে তিনিই এখন পাণ্ডিয়ার হৃদয় জুড়ে। এমনকী ছেলে অগস্ত্যর সঙ্গেও যথেষ্ট 'ভাব' মাহিকার। ম্যাচ থাকলে স্টেডিয়ামে মাহিকার দেখা পাওয়া জলভাত হয়ে দাঁড়িয়েছে। টি-২০ বিশ্বকাপ জেতার পর মাহিকাকে নিজের স্ত্রী বলেই পরিচয় দিয়েছিলেন হার্দিক। বিশ্বচ্যাম্পিয়নের মেডেলও পরান! সেসব ভুলে এখন আমিশায় মজে হার্দিক পাণ্ডিয়া?
এহেন গুঞ্জনে কড়া জবাব আমিশার। অভিনেত্রীর মন্তব্য, 'হ্যাঁ, একদম ঠিক বলেছ। সত্যিই আমার হাতটা ওঁর কাঁধে রাখার মধ্যে রোম্যান্টিক ব্যাপার ছিল!' এরপর সেই ব্যক্তির উদ্দেশে আমিশার কড়া দাওয়াই, 'আমি আপনাকে চিনি না তবে আপনার মনে হয় কোনও বান্ধবী নেই। আপনার জীবনে একজন মহিলা বন্ধু থাকা দরকার।' ইনস্টা স্টোরির পর এবার পাপারাজ্জিদে ক্যামেরাতেও মুখ খোলেন 'কহো না প্যায়ার হ্যায়' অভিনেত্রী।
আরও পড়ুন:
আমিশা প্যাটেলকে কাছে পেয়েই হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে তাঁর সমীকরণ জানতে ছেঁকে ধরেন ফটোশিকারীরা। দমে যাওয়ার পাত্রী নন তিনিও। খুব শান্তভাবে হাসিমুখেই তিনি বলেন, 'উফফ বিষয়টা এত ভাইরাল হয়ে গিয়েছে...! আমি চললাম' বলেই সকলের উদ্দেশে চুমু ছুড়ে দিয়েছেন তিনি। তাহলে এহেন গুঞ্জন কি উপভোগ করছেন নায়িকা? কৌতূহল জাগলেও স্পিকটি নট হার্দিক পাণ্ডিয়া।