উৎসবের ভিড়ে মন খুঁজছে প্রাক্তনকে? মনোবিদের এই পরামর্শে পাবেন রেহাই
কেন প্রাক্তনের অনুভূতি তাড়া করে বেড়ায়?
আসলে সম্পর্কে থাকাকালীন যুগলে বেঁধে বেঁধে থাকেন। উৎসবের সময় একে অপরকে ছাড়া যেন ভাবতেই পারেন না কেউ। একসঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, রেস্তরাঁ কিংবা কফি ডেটে যাওয়া বা আইসক্রিম খাওয়া। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই স্মৃতি যেন কুড়ে কুড়ে খায় কাউকে কাউকে। উৎসবের সময় সকলকে আনন্দ করতে দেখলে স্মৃতি আরও বেশি টাটকা হয়ে ওঠে।
আরও পড়ুন:
বর্তমানে সম্পর্কের আয়ু কমেছে। বিচ্ছেদ যেন নতুন কিছু নয়। তার নেপথ্যে থাকতে পারে নানা কারণ। হতে পারে সম্পর্কে নতুন কারও আনাগোনা কিংবা দু'জনের মনের মিলের অভাব। তবে হাজার তিক্ততার পরেও প্রাক্তনকে মনে পড়তেই পারে। উৎসবের সময় সেই অনুভূতিগুলিকে এড়িয়ে গেলে চলবে না। বরং কেন প্রাক্তনকে মনে পড়ছে, সে কারণ খুঁজে বের করা প্রয়োজন।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, এই অনুভূতিগুলিকে আগলে রেখে না বাঁচাই ভালো। কারণ, দুঃখযাপন করা ভালো কথা নয়। তার বদলে প্রাক্তনের উপস্থিতির অনুভূতিকে খুবই সাধারণভাবে গ্রহণ করুন। প্রাক্তনের কথা বেশি ভাববেন না। বারবার তাঁর দেওয়া উপহারের কথা ভাববেন না। কিংবা আপনারা একসঙ্গে উৎসবের দিনগুলি কীভাবে কাটাতেন, তা নিয়েও ভাবনাচিন্তা করা যাবে না।