গাড়ি-বাড়ি-বিরাট সম্পত্তি থাকতেও বিশ্বকাপের শূন্যতা, কত টাকার মালিক রোনাল্ডো-নেইমার?
ব্যক্তিগত বিমান, গাড়ির কালেকশনে দু’জনের মধ্যে মিলও প্রচুর।
প্রথমে রোনাল্ডোর কথা বলা যাক। ২০২৬ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ১.২ বিলিয়ন থেকে ১.৪ বিলিয়ন ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার কোটি থেকে ১৩ হাজার কোটি টাকার মধ্যে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ার হয়েছিলেন। ২০২৫ সালের জুন মাসে আল নাসেরের সঙ্গে চুক্তিবৃদ্ধির পর একধাক্কায় তাঁর সম্পত্তি অনেক বেড়েছে।
আরও পড়ুন:
নতুন চুক্তি অনুযায়ী বোনাস-সহ রোনাল্ডোর আয় হবে ৪০০ থেকে ৬২০ মিলিয়ন ডলারের মধ্যে। অর্থাৎ প্রায় ৫০০০ কোটি টাকা। সৌদি আরব যেহেতু করমুক্ত, তাই পুরোটাই রোনাল্ডোর পকেটে ঢুকবে। এছাড়া রোনাল্ডোর বিরাট ব্যবসা আছে। হোটেল, পোশাক, সুগন্ধি এবং জিম- তাঁর ব্যবসার বিরাট পরিধি। ২০০৩ থেকে বিভিন্ন ক্লাবে খেলেছেন। সেখান থেকে মোট ৫০০০ কোটি টাকা আয় করেছেন।
এর সঙ্গে নিজের বাড়িতে রয়েছে গাড়ির সংগ্রহশালা। রোলস রয়েস, ল্যামবরগিনি, ফেরারি, মাসেরাতি- কী নেই সেখানে। এই গাড়িগুলির মোট মূল্য ৩০ মিলিয়ন ডলারের কাছাকাছি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। এছাড়া আছে নিজস্ব একটি বিমান। বোম্বাডিয়ের গ্লোবাল এক্সপ্রেস নামের সেই বিমানের দাম ৬১ মিলিয়ন ডলার। এছাড়া পর্তুগাল, স্পেন ও দুবাইয়ে তাঁর বাড়ি আছে। যার মোট মূল্য ১০০ মিলিয়নের আশাপাশে।
আরও পড়ুন:
এবার বলা যাক নেইমারের কথা। অনুমান, ব্রাজিল তারকার মোট সম্পত্তির মূল্য ৪৫০ মিলিয়ন ডলার। যার ভারতীয় মুদ্রায় ৪২৮৫ কোটি টাকা। বার্সেলোনা, পিএসজি, আল হিলালে খেলার সময় বিরাট অঙ্কের চুক্তি করেছেন। শুধু ক্লাব কেরিয়ার থেকে পেয়েছেন ৭০০ মিলিয়ন ডলার। তবে নেইমারের জীবনযাত্রাও খুব ব্যয়বহুল। পিএসজি ও সৌদিতে থাকাকালীন তাঁর বেতন ছিল ৭০-৮০ মিলিয়ন ডলার।
স্যান্টোসে অবশ্য কম বেতন। বছরে তাঁর আয় ৭০ কোটি টাকার মতো। পুমার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। যার পরিমাণ বার্ষিক ৩০ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ৩০০ কোটি টাকা। এছাড়া রিয়েল এস্টেটে কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে। বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনের মুখও তিনি। এর সঙ্গে সোশাল মিডিয়া জুড়লে আরও ১০০ কোটি টাকা আয় করেন।
গাড়ির শখ আছে নেইমারেরও। ল্যাম্বরগিনি, মাসেরাতি, মার্সেডেস বেঞ্জ, অ্যাস্টন মার্টিনের গাড়ি রয়েছে তাঁর সংগ্রহশালায়। যার মোট মূল্য ৬৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ৬০০ কোটি টাকা। এছাড়া ডাসল্ট ফ্যালকন ব্যক্তিগত বিমান আছে। যার মূল্য ৪৬ মিলিয়ন ডলার। এর সঙ্গে বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর। ব্রাজিল, দুবাই, স্পেন, ফ্রান্স ও আমেরিকায় বিভিন্ন বাড়ির মোট মূল্য ৩৫ মিলিয়ন ডলার।