চাষির ছেলে থেকে সাংবাদিক, বিজেপিতে যোগ দিয়েই বিধায়ক! কত সম্পত্তির মালিক সন্তু পান?
রাজনীতি নাকি সাংবাদিকতা, যখন এই নিয়ে চরম দোটানায় ভুগছিলেন সন্তু, ভরসা জুগিয়েছিলেন স্ত্রী পূজাই।
২০১৮ সালে স্নাতক পাশ করেন সন্তু। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। এরপরই সাংবাদিক হওয়ার স্বপ্নকে সত্যি করতে শুরু কাজ। কলকাতার বেশ কয়েকটি চ্যানেলে কাজ করেছেন তিনি। তবে শেষ তিনি যে চ্যানেলে কাজ করতেন, সেখানে অল্প সময়ের মধ্যেই মুখ হয়ে উঠেছিলেন তিনি। তাঁর 'হচ্ছেটা কী' শো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস তাঁকে আর পাঁচজনের থেকে আলাদা করে তুলেছিল।
আরও পড়ুন:
তবে সবটা বাবা ও স্ত্রীর হাতেই ছেড়েছিলেন তিনি। তাঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিজেপিতে যোগের। ফোন পাওয়া থেকে আলোচনা পর্ব, মাত্র ১৫ মিনিটের মধ্যেই কাজ থেকে ইস্তফা দেন তিনি। এরপর শুরু রাজনৈতিক কেরিয়ার। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়কের চেয়ারে। লাইন, ক্যামেরা, অ্যাকশন, প্রশ্নবাণ থেকে সোজা ক্ষমতার চেয়ারে। সন্তুর কথায় এই জয়, বাবা তারকনাথের।
নিশ্চয়ই ভাবছেন এতটা লড়াই করে বেড়ে ওঠা সন্ত কত সম্পত্তির মালিক? ২০২৬ সালের হলফনাম বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে সন্তুর আয় ছিল ৪ লক্ষ টাকার সামান্য বেশি। সন্তুর কাছে সোনার গয়না রয়েছে ১০০ গ্রাম মতো। নিজের বাড়ি নেই। তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৬৩ হাজার। স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির মূল্য ৩৪ লক্ষ ৮৮ হাজার ৪৭৭ টাকা।