নতুন পুরুষে মজে মালাইকা! গ্রিসে কার সঙ্গে ‘বদনাম’ হলেন মুন্নি? জলকেলির ছবিতেই ফাঁস
সেলেবপাড়ায় ফিসফাস, মালাইকার খুল্লমখুল্লা ‘লিভিং অফ আর্ট’-এর নেপথ্য কারিগরকে নিয়ে। কে তিনি?
যদিও বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও ব্রাত্য 'মুন্নি', তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। মালাইকার ডিভোর্স, প্রেম থেকে সাজপোশাক, সবকিছুই নেটপাড়ার আতসকাচে থাকে প্রতিনিয়ত। যার জেরে একাধিকবার বদনামের ভাগী হয়েছেন 'মুন্নি'। বছর দেড়েক ধরে টিনসেল টাউনের ইতি-উতি হিরে ব্যবসায়ীর সঙ্গে প্রায়শই দেখা যাচ্ছে নায়িকাকে।
আরও পড়ুন:
এবার গ্রিসে ছুটি কাটাতে গিয়েও কি তাঁকেই সঙ্গী করেছেন? মালাইকার দৃশ্যপট রঙিন ফ্রেমের ভিড়ে জলকেলির ছবি দেখে কৌতূহলের অন্ত নেই! নায়িকার কাছে ঘুরতে যাওয়া মন ভালো রাখার থেরাপি। ব্যস্ততার অবসরে মাঝেমধ্যেই ব্যাগপত্তর গুছিয়ে পড়েন। কখনও 'গার্ল গ্যাং'য়ের সঙ্গে আবার কখনও বা একা। তবে মাস কয়েক আগে ওই হিরে ব্যবসায়ীর সঙ্গে স্পেনে ছুটি কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন মুন্নি। তারপর?
ফের সব চুপ! এবার কার সঙ্গে গেলেন? মালাইকার 'গ্রিস ডায়েরি' দেখে ঘুরে-ফিরে সেই প্রশ্নই ছুড়ে দিয়েছেন নেটবাসিন্দারা। এক ফ্রেমে দেখা যাচ্ছে, বিস্তর নীল জলরাশির মাঝে স্বল্পবসনা মালাইকা দু'বাহু প্রসারিত করে ক্যামেরায় পোজ দিয়েছেন। হাতে ওয়াইনের বোতল। তবে নজর কাড়ল পাশের সঙ্গী। উন্মুক্ত উর্ধ্বাঙ্গে কে ওই পেশিবহুল পুরুষ, যিনি মুন্নিকে সঙ্গ দিতে গ্রিস অবধি পৌঁছেছেন?
মালাইকা আসলে গ্রিসে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়েছেন। থাকছেন এআরবিএনবির এক বিলাসবহুল হোটেলে। সেখান থেকেই নানাবিধ ছবি দিয়ে নিজের ছুটি কাটানোর মুহূর্ত ভাগ করে নিলেন সকলের সঙ্গে। কোথাও গোলাপি মনোকিনি, আবার কোথাও বা বিকিনি পরে পাথুরে সৈকত উপভোগ করতে দেখা গেল তাঁকে। থাই স্লিট লং ড্রেসেও মালাইকা যেন মনমোহিনী। নেটভুবনের দাবি, প্রতিটা ফ্রেমেই স্পষ্ট যে মুন্নি রোম্যান্টিক ট্যুরে গিয়েছেন।
আরও পড়ুন:
তবে মালাইকার সঙ্গে ওই রহস্যময় পুরুষটি কে? পোস্টের মন্তব্যবাক্সেই ভক্তরা কৌতূহল ছুড়েছেন। ফিসফাস, মুন্নির পোস্টে অনাবৃত শরীরে নজর কাড়া ওই ব্যক্তি আদতে হর্ষ মেহেতা! মালাইকার সঙ্গে তাঁর বয়সের ফারাক উনিশ বছর। কানাঘুষো, চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় নায়িকার। তারপর একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।