স্ত্রীর জন্য আস্ত ‘তাজমহল’ গড়ে সস্ত্রীক বাস ‘আজকের শাহজাহানে’র, কত খরচ পড়ল? দেখুন অন্দরমহল
বাড়ির ভিতরে ঢুকলে মনে হতেই পারে আপনি কোনও সিনেমার সেটে চলে এসেছেন।
ওই ব্যবসায়ীর ছেলে জানান, তাজমহলের আদলে তৈরি বাড়িটি বাবা ও মায়ের প্রেমের নিদর্শন। দু'তলা বাড়িটি ২০২১ সালে তৈরি করেছিলেন তাঁর বাবা। বাড়িটি সাদা মাকরানা মার্বেলে তৈরি। সামনে সাজানো বাগান। থাম, আর্চ - সবমিলিয়ে যেন একেবারে আসল তাজমহল। শুধু তাই নয় প্রবেশদ্বার থেকে বাড়ির ভিতরের জালের কাজ সবই যেন আসল তাজমহলের মতো।
আরও পড়ুন:
বাড়িতে ঢুকে একটি বিরাট ফাঁকা জায়গা। সেখানে সাদা মাকরানা মার্বেল এবং টাইলসের কাজ। কিছুটা হেঁটে গেলেই চওড়া সিঁড়ি। সাদা রঙের উপর সুন্দর নকশার ওই সিঁড়ি দেখলে তাজ্জব হয়ে যান অনেকেই। সেখানে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে বোঝা যায় মাটি থেকে ছাদের দূরত্ব ঠিক কতখানি। ব্যবসায়ীর ছেলের দাবি, উচ্চতা কমপক্ষে ২৪ ফুট।
বসার ঘরে সোফা থেকে দেওয়ালে টাঙানো ছবি, জানলা সর্বত্র যেন নবাবিয়ানার ছোঁয়া। ভিতরের আলো চোখধাঁধানো। গোটা বাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় পৌনে ২ বছর। ব্যবসায়ী জানান, রেপ্লিকা তৈরির আগে শাহজাহান-মুমতাজের তাজমহল ঘুরে আসেন তিনি। মাপজোকও করেন। সেখানে সমস্ত মাপজোক হয়েছে মিটারে। তবে ব্যবসায়ীর বাড়িতে সেই মাপগুলি করা হয়েছে ফুটে। তার জেরে ব্যবসায়ীর বাড়িটি আদর্শ রেপ্লিকা হয়ে উঠেছে।
আরও পড়ুন:
গত ১৬৫৩ সালে শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। সেই সময় স্মৃতিসৌধটি তৈরি করতে প্রায় ২১ বছর সময় লেগে গিয়েছিল তাঁর। খরচ পড়েছিল প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা। তবে মধ্যপ্রদেশের ব্যবসায়ী আনন্দ প্রকাশের তাজমহল তৈরিতে খরচ পড়েছে ২ থেকে আড়াই কোটি টাকা। সকলেই বাড়িটি দেখে তাজ্জব। ব্যবসায়ীর স্ত্রীর প্রতি ভালোবাসায় মুগ্ধ সকলে।